ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে দেশসেরা বরগুনার ‘শূন্য’ প্রকল্প

  • প্রকাশের সময় : Jun 16, 2026 ইং
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে দেশসেরা বরগুনার ‘শূন্য’ প্রকল্প ছবির ক্যাপশন: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে দেশসেরা বরগুনার ‘শূন্য’ প্রকল্প
ad728
বরগুনা, ১৬ জুন: প্লাস্টিকের পরিবেশবান্ধব বিকল্প উদ্ভাবন করে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬-এর জাতীয় পর্যায়ে বিশেষ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে বরগুনার বিজ্ঞানভিত্তিক সংগঠন বরগুনা সাইন্স সোসাইটি-এর উদ্ভাবিত প্রকল্প ‘শূন্য’।
উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের পর জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেয় প্রকল্পটি। রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স-এ ১৪ থেকে ১৬ জুন অনুষ্ঠিত তিন দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় প্রকল্পটি প্রদর্শন করা হয়। গত মঙ্গলবার (১৬ জুন) অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর-এর মহাপরিচালক ড. মনিরুজ্জামান বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও প্রাইজমানি তুলে দেন। ‘শূন্য’ প্রকল্পের মাধ্যমে আখের ছোবড়া এবং বিভিন্ন গাছের কষ ব্যবহার করে বায়োডিগ্রেডেবল উপাদান ‘শূন্য দানা’ তৈরি করা হয়েছে, যা প্লাস্টিকের কার্যকর বিকল্প হিসেবে ব্যবহার করা সম্ভব। এ উপাদান দিয়ে একবার ব্যবহারযোগ্য প্লেটও তৈরি করা হয়েছে, যা ব্যবহারের পর মাত্র ২০ থেকে ২৫ দিনের মধ্যে মাটির সঙ্গে মিশে যায় এবং পরিবেশের কোনো ক্ষতি করে না।
প্রকল্পের দলনেতা আকিল আহমেদ বলেন, পরিবেশ দূষণ কমাতে এবং প্লাস্টিকের বিকল্প উদ্ভাবনের লক্ষ্যেই এ প্রকল্পের যাত্রা শুরু। তিনি জানান, বৃহৎ পরিসরে উৎপাদন ও বাজারজাতকরণের জন্য সরকারি ও বেসরকারি সহযোগিতা প্রয়োজন।
২০১৮ সাল থেকে বরগুনা সাইন্স সোসাইটি জেলার শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমে সম্পৃক্ত করে আসছে। জাতীয় পর্যায়ে ‘শূন্য’ প্রকল্পের এই সাফল্য শুধু সংগঠনটির নয়, বরং বরগুনার তরুণ উদ্ভাবকদের জন্যও একটি অনুপ্রেরণাদায়ক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, পরিবেশবান্ধব প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে ‘শূন্য’ প্রকল্প ভবিষ্যতে দেশের টেকসই উন্নয়ন এবং প্লাস্টিক দূষণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরিশাল–কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীতের দাবিতে আমতলীতে ৩ দি

বরিশাল–কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীতের দাবিতে আমতলীতে ৩ দি

ad300