ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

মধ্যবরগুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ভোগ চরমে:

  • প্রকাশের সময় : May 4, 2026 ইং
মধ্যবরগুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ভোগ চরমে: ছবির ক্যাপশন: মধ্যবরগুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ভোগ চরমে: জরাজীর্ণ ঘর, একের পর এক চুরি, ব্যাহত শিক্ষা কার্যক্রম
ad728
বরগুনা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার মধ্যবরগুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ দিন দিন আরও নাজুক হয়ে উঠছে। একদিকে জরাজীর্ণ টিনের ঘরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পাঠদান, অন্যদিকে ধারাবাহিক চুরির ঘটনায় বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে বিদ্যালয়ের পুরনো ভবনের একটি বিম ভেঙে পড়লে বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পায় শিক্ষার্থীরা। এরপর ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন ভবন নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে শিক্ষকরা অস্থায়ী টিনের ঝুপড়ি ঘরে পাঠদান চালিয়ে যাচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, টিনের জরাজীর্ণ ওই ঘরে শিক্ষক ও শিক্ষার্থীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। বর্ষা মৌসুমে ছাদ দিয়ে পানি চুঁইয়ে পড়ে ক্লাসরুম স্যাঁতস্যাঁতে হয়ে যায়। আবার গ্রীষ্মকালে প্রচণ্ড গরমে টিনের ঘরটি অসহনীয় হয়ে ওঠে। এমন প্রতিকূল পরিবেশে ঝুঁকি নিয়েই পাঠদান চালাতে হচ্ছে!

এর মধ্যে নতুন করে যোগ হয়েছে চুরির উৎপাত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা বেগম জানান, সম্প্রতি দুর্বৃত্তরা বিদ্যালয়ের বৈদ্যুতিক সার্ভিস তার কেটে নিয়ে গেছে। এর আগে একাধিকবার ৯টি বৈদ্যুতিক পাখা ও অসংখ্য বাল্ব চুরি হয়েছে।

তিনি বলেন,
 “সকালে বিদ্যালয়ে এসে দেখি বিদ্যুৎ নেই, কিন্তু আশপাশের বাড়িতে বিদ্যুৎ ছিল। পরে খোঁজ নিয়ে দেখি সার্ভিস তার কেটে নিয়ে গেছে। টিন ও কাঠের বেড়া থাকায় চোরেরা সহজেই ভেতরে প্রবেশ করতে পারে।”

প্রধান শিক্ষক আরও জানান, বিষয়টি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তবে এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, দ্রুত একটি নতুন পাকা ও আধুনিক ভবন নির্মাণ করা হোক। একই সঙ্গে নিরাপত্তা জোরদার করে চুরি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

স্থানীয়দের মতে, শিক্ষা প্রতিষ্ঠানের এমন দুরবস্থা শুধু শিক্ষার মানকেই ক্ষতিগ্রস্ত করছে না, বরং শিশুদের নিরাপত্তাকেও প্রশ্নের মুখে ফেলছে। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে ১৫০০ কেজি মাছ জব্দ: মোবাইল কোর্ট

আমতলীতে ১৫০০ কেজি মাছ জব্দ: মোবাইল কোর্ট

ad300