ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেতাগীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু! পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় জমিদখল-চাঁদাবাজির অভিযোগে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন! আমতলীতে পাবলিক লাইব্রেরি স্থাপনে সভা ও স্থান পরিদর্শন বরগুনার বটতলায় ঔষধ কোম্পানির প্রতিনিধির বাসায় দিনে-দুপুরে চুরি! বেতাগীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস বরগুনায় জেলা পরিবেশ ও বন উন্নয়ন সভা অনুষ্ঠিত বরগুনায় ৩১ মহিলা সমিতিকে ৮ লাখ ২৪ হাজার টাকা অনুদান প্রদান আমতলীতে আমড়াগাছিয়া ৬৬ মিটার সেতুর নির্মাণকাজ পরিদর্শন বারংবার জরিমানা করার পরও বদলায়নি আমতলীর রহমানিয়া পাম্প! আমতলী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মতিয়ার রহমান আর নেই পাথরঘাটায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক নেতা ইমুসহ ২জন গ্রেপ্তার! বঙ্গোপসাগরে তিমি-ডলফিনের মৃত্যু, উদ্বেগে সামুদ্রিক জীববৈচিত্র্য: বরগুনায় ‘জিনের বাদশা’ সেজে ‘দুবাই ফয়সালের’ কোটি টাকা আত্মসাত ১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের

পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট!

  • প্রকাশের সময় : Jul 29, 2026 ইং
পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! ছবির ক্যাপশন: পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট!
ad728
বরগুনা প্রতিনিধি: পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘট শুরু করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। বুধবার (২৯ জুলাই) সকাল ৬টা থেকে এ কর্মসূচি কার্যকর হয়েছে। এতে জরুরি রোগী, প্রসূতি, দুর্ঘটনায় আহত ব্যক্তি ও মুমূর্ষু রোগীদের হাসপাতালে পরিবহনে ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে। সমিতির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—অ্যাম্বুলেন্স সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালা বাস্তবায়ন, সরকারি হাসপাতালগুলোতে অ্যাম্বুলেন্স পার্কিংয়ের সুব্যবস্থা, হাইকোর্টের রায় অনুযায়ী অ্যাম্বুলেন্সের টোল মওকুফ, লাশবাহী ফ্রিজার ভ্যান ও লাশ পরিবহনকারী অ্যাম্বুলেন্সকে টোলমুক্ত সুবিধার আওতায় আনা এবং ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্সের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা। বরগুনা অ্যাম্বুলেন্স মালিক সমিতির সাবেক সভাপতি মো. লিটন মিয়া বলেন, দেশের অন্যান্য জেলার মতো বরগুনার ছয় উপজেলাতেও ধর্মঘটের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে সরকারের দ্রুত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে রোগীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার ও সংশ্লিষ্ট সমিতির মধ্যে দ্রুত সমঝোতার মাধ্যমে সংকটের সমাধান হওয়া উচিত। তালতলী উপজেলা অ্যাম্বুলেন্স মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. কবির মৃধা বলেন, তালতলী থেকে প্রতিদিন গুরুতর অসুস্থ রোগী, দুর্ঘটনায় আহত ব্যক্তি ও প্রসূতিদের বরগুনা, আমতলী, পটুয়াখালী ও বরিশালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। ধর্মঘট দীর্ঘায়িত হলে এসব রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে বড় ধরনের সংকট সৃষ্টি হতে পারে। অ্যাম্বুলেন্স মালিকদের দাবি, ধর্মঘট শুরুর আগে সরকারের পক্ষ থেকে দাবি পূরণে কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় তারা এ কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন। তবে রোগীদের দুর্ভোগ কমাতে দ্রুত আলোচনার মাধ্যমে দাবি-দাওয়ার গ্রহণযোগ্য সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। এদিকে হঠাৎ করে অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ হয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন রোগী ও স্বজনরা। বিশেষ করে মুমূর্ষু রোগী, প্রসূতি ও দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা না থাকলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

ad300