‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় মাদক সেবন ও উচ্ছৃঙ্খল আচরণের দায়ে দুই যুবকের কারাদণ্ড ঘূর্ণিঝড় অর্ণব: পায়রাসহ চার সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত বরগুনায় ২২ পিস ইয়াবাসহ মো. খোকন হাওলাদার নামের এক ব্যক্তি গ্রেপ্তার বরগুনায় চার কেজি গাঁজাসহ হিরু হাওলাদার নামের এক যুবক গ্রেপ্তার বরগুনাসহ ছয় জেলায় সার ডিলার নিয়োগের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশনা বরগুনার নলটোনা ইউনিয়নকে ঘিরে সফিকুজ্জামান মাহফুজের মতবিনিময় সভা বিশাল জনসভায় রূপ নিল বরগুনায় ১৫ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার বরগুনায় দোকানে নকল ডিম বিক্রির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের বরগুনায় যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি আমতলীর মো. ইয়াকুব হোসাইন, পুরস্কৃত আরও ৬ পুলিশ কর্মকর্তা অপরাধ দমন ও মাদক উদ্ধারে পুলিশ সদস্যদের আরও তৎপর হওয়ার নির্দেশ বরগুনার পুলিশ সুপারের ঢাকায় কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে বরগুনার পাথরঘাটার হাজতির মৃত্যু বেতাগীতে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বিধবা কাজল বেগম বরগুনায় নিহত মোটরসাইকেল চালক নজরুলের পরিবারকে আর্থিক অনুদান প্রদান আমতলীতে মাদকবিরোধী সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত তালতলীতে মুরগির খামার থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার: আটক ১ জলবায়ু পরিবর্তনে করুণা নয়, ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে: চিফ হুইপ বরগুনায় জেলা রাজস্ব বিষয়ক কমিটিসমূহের সভা অনুষ্ঠিত ইতালি পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবক গ্রেপ্তার সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বরগুনায় জেলা তথ্য অফিসের উঠান বৈঠক

বরিশাল বিভাগে শতভাগ পাস করা তিন জেলার একটি বরগুনা: পাথরঘাটার সাফল্য

  • প্রকাশের সময় : Aug 11, 2026 ইং
বরিশাল বিভাগে শতভাগ পাস করা তিন জেলার একটি বরগুনা: পাথরঘাটার সাফল্য ছবির ক্যাপশন: #Daily_Seshkatha_Barguna_News Barguna is one of the three districts with 100% pass rate in Barisal division
ad728
বরগুনা জেলা প্রতিনিধি: বরিশাল বিভাগের শতভাগ পাস করা তিন জেলার একটি বরগুনা। জেলার পাথরঘাটা উপজেলায় এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান সাফল্য অর্জন করেছে। এর মধ্যে দুটি বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয় দুটি হলো—"তাসলিমা মেমোরিয়াল একাডেমি" ও "পাথরঘাটা আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়"

এদিকে, পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুক চরদুয়ানি মাধ্যমিক বিদ্যালয় এসএসসি সমমানের পরীক্ষার ফলাফলে উপজেলা পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছে। বিদ্যালয়ের এমন সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় তালুক চরদুয়ানি মাধ্যমিক বিদ্যালয় থেকে মোট ৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৫৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এছাড়া বিদ্যালয়টির দুইজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার কারণেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজন কৃষ্ণ হালদার বলেন, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এ অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে শিক্ষার মান আরও উন্নত করতে এবং শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। আগামীতে ফলাফল আরও ভালো করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করে যাবে। বিদ্যালয়ের সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবকরাও। তাদের প্রত্যাশা, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বজায় রাখার পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকলে আগামীতে এ প্রতিষ্ঠান আরও ভালো ফলাফল অর্জন করবে।

পাথরঘাটার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এ সাফল্য উপজেলার শিক্ষা খাতে ইতিবাচক অগ্রগতির বার্তা দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
পাথরঘাটায় আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা সক্রিয়করণে সংলাপ

পাথরঘাটায় আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা সক্রিয়করণে সংলাপ

ad300