‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনায় আলমগীর ডেভেলপমেন্টের শাখা উদ্বোধন

  • প্রকাশের সময় : Oct 9, 2026 ইং
বরগুনায় আলমগীর ডেভেলপমেন্টের শাখা উদ্বোধন ছবির ক্যাপশন: বরগুনায় আলমগীর ডেভেলপমেন্টের শাখা উদ্বোধন
ad728

নিজস্ব প্রতিবেদক, বরগুনা: বরগুনা পৌর শহরে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে আবাসন ও নির্মাণ পরামর্শক প্রতিষ্ঠান ‘আলমগীর ডেভেলপমেন্ট অ্যান্ড প্রপার্টিজ লিঃ’-এর তৃতীয় শাখার উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার (৯ অক্টোবর) মাগরিবের নামাজের পর গোলাম সরোয়ার রোডের মাতৃ ভবনের দ্বিতীয় তলায় প্রতিষ্ঠানের নতুন কার্যালয়ে ফিতা কেটে উদ্বোধন করা হয়। পরে প্রতিষ্ঠানের সাফল্য ও সমৃদ্ধি কামনায় পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির অভিজ্ঞ প্রকৌশলী ও বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ার ইঞ্জি. মো. মামিনুল ইসলাম আল-আমিনের তত্ত্বাবধানে নতুন শাখায় আধুনিক ভবন নির্মাণ ও নকশাসংক্রান্ত পরামর্শসেবা দেওয়া হবে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এখানে সয়েল টেস্ট, আর্কিটেকচারাল ও স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল ও প্লাম্বিং ডিজাইন, এস্টিমেটিং অ্যান্ড কস্টিং, থ্রিডি ও ইন্টেরিয়র ডিজাইন, ডিজিটাল সার্ভে এবং প্রকল্প তদারকিসহ বিভিন্ন সেবা পাওয়া যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে বরগুনায় পরিকল্পিত ও আধুনিক ভবন নির্মাণসেবা আরও সহজলভ্য হবে। দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত অতিথিদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় জুলাই-২৪ চিত্রাঙ্কন প্রতিযোগিতাকে ঘিরে বিতর্কের সৃষ

বরগুনায় জুলাই-২৪ চিত্রাঙ্কন প্রতিযোগিতাকে ঘিরে বিতর্কের সৃষ

ad300