‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় ব্র্যাকের নিরাপদ পানি ও হাইজিন কর্নার উদ্বোধন বরগুনার ছয় উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ বামনা প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত আমতলী লঞ্চঘাট এলাকায় এক নারীর রহস্যজনক মৃত্যু বরগুনায় গভীর নলকূপ স্থাপন কাজে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ই-টেন্ডার আহ্বান মেধাবী ছাত্রীদের উপহার দেওয়ার বাইসাইকেল নিজে চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আমতলীর চাওড়ায় সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও সভা অনুষ্ঠিত বরগুনায় ছাদ থেকে পড়ে বেলালের মৃত্যু মাদকমুক্ত সমাজের দাবিতে বরগুনায় ৭ স্থানে মানববন্ধন বরগুনা সদর ও আমতলীতে নতুন এসিল্যান্ড যোগদান বেতাগীতে আ.লীগ নেতা সংগ্রাম আমিনুল গ্রেফতার অভিভাবকদের ভোগান্তি কমাতে বরগুনায় জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ ‘ছায়া পরশ’ বরগুনা-২ আসনের সাবেক এমপি রিমনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জশিট শীত ও ঘন কুয়াশায় ঝুঁকিতে বরিশাল বিভাগের ছয় জেলার জনজীবন বেতাগীতে বিতর্কিত সেই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে এবার ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বরগুনায় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংসদ সদস্য অলিউল্লাহর মতবিনিময় পাথরঘাটায় বিকল্প ও পরিবেশবান্ধব টেকসই জীবিকা (ভার্মি কম্পোস্টিং) বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে জাগোনারীর প্রশিক্ষণ কর্মশালা সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে তালতলীর শুভ সন্ধ্যা সৈকতে শেষ হলো রাস উৎসব

সংসদ সদস্যদের চাহিদার ভিত্তিতে দেশজুড়ে ২৫৬ সেতুর মেগা প্রকল্প: বরগুনায় হচ্ছে ৩টি সেতু

  • প্রকাশের সময় : Nov 23, 2026 ইং
সংসদ সদস্যদের চাহিদার ভিত্তিতে দেশজুড়ে ২৫৬ সেতুর মেগা প্রকল্প: বরগুনায় হচ্ছে ৩টি সেতু ছবির ক্যাপশন: সংসদ সদস্যদের চাহিদার ভিত্তিতে দেশের ৪৮ জেলায় ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণের উদ্যোগ
ad728


নিজস্ব প্রতিবেদক: সংসদ সদস্যদের চাহিদার ভিত্তিতে দেশের ৪৮টি জেলায় ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এ প্রকল্পে বরগুনা জেলায় তিনটি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৮৮৮ কোটি টাকা।

এর মধ্যে বরগুনা-পাথরঘাটা সড়কে বিষখালী নদীর ওপর সেতু এবং পটুয়াখালী-আমতলী-বরগুনা সড়কে পায়রা নদীর ওপর সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। এসব সেতু নির্মিত হলে উপকূলীয় অঞ্চলের যোগাযোগব্যবস্থা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। তবে ১০০ মিটারের বেশি দৈর্ঘ্যের ৯৮টি সেতুর প্রয়োজনীয় সম্ভাব্যতা যাচাই ছাড়াই প্রকল্পে অন্তর্ভুক্তির অভিযোগ উঠেছে। এতে প্রকল্পের যৌক্তিকতা, ব্যয় এবং নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশের ওপর প্রভাব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এলজিইডি সূত্রে জানা যায়, প্রকল্প অনুমোদনের পর এসব সেতুর সমীক্ষা করা হবে। সমীক্ষায় প্রয়োজনীয়তা প্রমাণিত হলে সেতু নির্মাণ করা হবে, অন্যথায় বাদ দেওয়া হবে।

প্রায় ৯ হাজার কোটি টাকার এ প্রকল্পে বরগুনার সেতুগুলো বাস্তবায়িত হলে উপকূলীয় মানুষের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে। তবে সেতু নির্মাণের ক্ষেত্রে নদীর স্বাভাবিক প্রবাহ, নৌ চলাচল ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

ad300