ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

বরগুনা সদর উপজেলায় হ্যান্ড-ওভারের আগেই নির্মাণাধীন মডেল মসজিদে ফাটল!

  • প্রকাশের সময় : Aug 26, 2026 ইং
বরগুনা সদর উপজেলায় হ্যান্ড-ওভারের আগেই নির্মাণাধীন মডেল মসজিদে ফাটল! ছবির ক্যাপশন: বরগুনা সদর উপজেলায় হ্যান্ড-ওভারের আগেই নির্মাণাধীন মডেল মসজিদে ফাটল!
ad728

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার নির্মাণাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের আগেই ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। গত বুধবার (২৬ আগস্ট ২০২৬) ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুসল্লিদের সঙ্গে নিয়ে সরেজমিন পরিদর্শনে দেখা যায় দেয়াল থেকে শুরু করে একাধিক পিলার ও প্লাস্টারের বিভিন্ন স্থানে ফাটল দেখা যায়! স্থানীয় বাসিন্দা ও মুসল্লিদের অভিযোগ, নির্মাণকাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের নিম্নমানের রড, সিমেন্ট ও ইট ব্যবহারের পাশাপাশি তদারকি ও ঠিকাদারি কাজে অনিয়ম-অবহেলার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কাজের মান নিয়ে শুরু থেকেই প্রশ্ন থাকলেও সংশ্লিষ্টরা তা গুরুত্ব দেননি বলে-ও অভিযোগ তাদের।

স্থানীয় মুসল্লিরা বলছেন, হস্তান্তরের আগেই ভবনে ফাটল দেখা দেওয়ায় এর স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নির্মাণকাজের মান যাচাই, ত্রুটি দ্রুত মেরামত এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ত্রুটি ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ভবনটি কর্তৃপক্ষের গ্রহণ না করার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
২৩ জুন ২০২৬ রোজ মঙ্গলবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা:

২৩ জুন ২০২৬ রোজ মঙ্গলবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা:

ad300