তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বরইথুলি গ্রামের তিন ফুট উচ্চতার শারীরিক প্রতিবন্ধী জালাল-খাদিজা দম্পতির পাশে দাঁড়িয়েছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দীর্ঘদিন ধরে আর্থিক সংকট ও নানা শারীরিক সমস্যায় মানবেতর জীবনযাপন করছেন নিঃসন্তান এই দম্পতি। কাজের সুযোগ না পাওয়ায় একসময় ভিক্ষাবৃত্তির ওপর নির্ভরশীল হলেও বয়স ও অসুস্থতার কারণে বর্তমানে সেটিও সম্ভব হচ্ছে না। তাদের অসহায়ত্বের কথা জানতে পেরে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও তালতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী আকন মো. আল মামুনের উদ্যোগ ও অর্থায়নে বিএনপি নেতাকর্মীরা তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন। এ সময় চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয়। সহায়তা পেয়ে আবেগাপ্লুত জালাল-খাদিজা দম্পতি সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে নেতাকর্মীরা সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এই অসহায় দম্পতির পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
তালতলীতে অসহায় জালাল-খাদিজা দম্পতির পাশে উপজেলা বিএনপি
- প্রকাশের সময় : Oct 7, 2026 ইং
ছবির ক্যাপশন: তালতলীতে অসহায় জালাল-খাদিজা দম্পতির পাশে উপজেলা বিএনপি
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News