ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

বরগুনায় হামে আক্রান্ত ৮মাস বয়সী শিশুর মৃত্যু, জেলায় মোট প্রাণহানি ৭

  • প্রকাশের সময় : Jun 2, 2026 ইং
বরগুনায় হামে আক্রান্ত ৮মাস বয়সী শিশুর মৃত্যু, জেলায় মোট প্রাণহানি ৭ ছবির ক্যাপশন: বরগুনায় হামে আক্রান্ত ৮মাস বয়সী শিশুর মৃত্যু, জেলায় মোট প্রাণহানি ৭
ad728
বেতাগী প্রতিনিধি: বেতাগী উপজেলার ৫নং বুড়ামজুমদার ইউনিয়নের কাউনিয়া গ্রামের বাসিন্দা জসিম উদ্দীনের (৮) মাস বয়সী একমাত্র পুত্র আয়ান হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে।

পারিবার সূত্রে জানা যায়, হাম উপসর্গে আক্রান্ত হওয়ার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। ঢাকার শ্যামলী সিটি কেয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (২ জুন ২০২৬) ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

শিশু আয়ানের মৃত্যুর খবরে পরিবারে নেমে আসে শোকের ছায়া। একমাত্র সন্তানের অকাল মৃত্যুতে বাবা-মা ও স্বজনরা শোকে ভেঙে পড়েছেন। মরদেহ বাড়িতে পৌঁছালে আত্মীয়-স্বজন ও এলাকাবাসী শেষ শ্রদ্ধা জানান।

এ বিষয়ে বেতাগী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, “হাম একটি প্রতিরোধযোগ্য রোগ। শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিকাদান কর্মসূচির আওতায় সকল শিশুকে সময়মতো টিকা দেওয়ার বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে।”
জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে । শিশুটির মৃত্যুতে কাউনিয়া এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্থানীয়রা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে মরহুমের মাগফিরাত কামনা করেছেন।

২রা জুন ২০২৬ পর্যন্ত জেলার ২৫০ সয্যা জেনারেল হাসপাতালে হাম সন্দেহভাজন রোগী ভর্তি হয় ৬৬২জন।এর মধ্য বরগুনা ৬জন,বরগুনা জেনারেল হাসপাতালে ৬২৫জন,পাথরঘাটায় ৬জন,আমতলী ৫জন,তালতলী ৯জন,বেতাগী ৫জন,বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় ৬জন।হাম উপসর্গে শনাক্ত হয়েছে মোট ৬২ জন।এ পর্যন্ত জেলা সহ বিভিন্ন হাসপাতাল সহ মোট মৃত্যু ৭জন।বরগুনা ও উপজেলার হাসপাতাল গুলো থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯৪ জন।

জেলা সিভিল সার্জন আবুল ফাত্তাহ বলেন গত ৫ই এপ্রিল থেকে হামের টিকা কার্যক্রম শুরু হওয়ায় অনেকটা কমে এসেছে হামের প্রাদুর্ভাব। এ বিষয়ে জরুরী অভিভাবকদের সচেতনতা।সময়মতো শিশুকে সকল টিকা দিন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাথরঘাটার কাঁঠালতলী ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক: মাদ

পাথরঘাটার কাঁঠালতলী ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক: মাদ

ad300