ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

আমতলীতে খাস জমি নিয়ে সংঘর্ষে আহত ৭

  • প্রকাশের সময় : Mar 13, 2026 ইং
আমতলীতে খাস জমি নিয়ে সংঘর্ষে আহত ৭ ছবির ক্যাপশন: আমতলীতে খাস জমি নিয়ে সংঘর্ষ
ad728
বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলীতে খাস জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ৭ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত এক বৃদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ ২০২৬) সকালে আমতলী উপজেলার পূর্ব চিলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব চিলা গ্রামের শ্যামল পাইক ও রাধিকা হাওলাদারের মধ্যে দীর্ঘদিন ধরে একটি খাস জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে ওই জমি পরিমাপের জন্য সার্ভেয়ার আনা হলে উভয় পক্ষই উপস্থিত হয়ে জমি পরিমাপ শুরু করে। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

সংঘর্ষে শ্যামল পাইক (৬৫), সুবাল পাইক (২৭), মধুসুদন (৪৫), রাধিকা হাওলাদার (৮০), মালতি রানী (৫০), সীমা রানী (২৫) ও পরিতোষ মিস্ত্রী (৩০) আহত হন। স্বজনরা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এর মধ্যে গুরুতর আহত রাধিকা হাওলাদারকে সংকটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্যামল পাইক অভিযোগ করে বলেন, তার বাড়ির সামনের জমি রাধিকা হাওলাদার জোর করে দখল করতে চাইলে তিনি বাধা দেন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে ও তার পক্ষের আরও তিনজনকে কুপিয়ে আহত করা হয়।

অন্যদিকে পরিতোষ মিস্ত্রী বলেন, ওই জমি তার শ্বশুর রাধিকা হাওলাদার দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। জমি পরিমাপ করতে গেলে শ্যামল পাইক ও সুবাল পাইক তাদের ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে চারজনকে আহত করেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. স্বর্ণা আক্তার জানান, আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত এক বৃদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে বিয়ের কথাবার্তার জেরে রাস্তা কেটে গোয়ালঘর নির্মাণের

আমতলীতে বিয়ের কথাবার্তার জেরে রাস্তা কেটে গোয়ালঘর নির্মাণের

ad300