‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমতলীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধবিরোধী কমিউনিটি পুলিশিং সভা বামনায় পৃথক অভিযান: ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৭ বরগুনায় ছয় দিনে ৫২৯ অভিযান: ২১৩ কিশোর-কিশোরী আটক, ২৬ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে রাজস্ব বাজেটের অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বামনা থেকে বিদায় নিলেন মানবিক ইউএনও মোসাঃ নিকহাত আরা বরগুনার সাবেক এমপি শম্ভু ও সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দ পাথরঘাটায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি বেতাগী হাইস্কুলে ফাঁকি দেওয়ার চেষ্টা: রাস্তায় স্কুল ব্যাগ, দুর্ঘটনার শঙ্কা আমতলীতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত পাথরঘাটায় ট্রলার ধোয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেলের মৃত্যু বামনার ডৌয়াতলায় ভাড়া বাসা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার! বেতাগীতে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আমতলীতে ইয়াবা বিক্রি ও পৃষ্ঠপোষকতার অভিযোগে চম্পা বেগমসহ গ্রেপ্তার ৪ বরগুনা শিক্ষা প্রকৌশল অফিসের ঠিকাদারি কাজ বণ্টনে জিয়া সিন্ডিকেট! সবুজ পাথরঘাটা গড়তে জেলা প্রশাসকের চারা বিতরণ, ফুটবল টুর্নামেন্ট ও স্বাস্থ্যসামগ্রী প্রদান পাথরঘাটায় জেলা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় নতুন দিগন্ত: বরগুনায় ৪০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার! বামনায় কিশোর গ্যাংবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযান, এক দিনে গ্রেপ্তার ২৫ জন বিলেতে বাংলা ভাষা বিস্তারে এম এ রহিমের অবদান, একুশে পদকের প্রত্যাশা

পটুয়াখালীতে ইয়াবাসহ বরগুনার দুই মাদক কারবারি গ্রেফতার!

  • প্রকাশের সময় : Jul 9, 2026 ইং
পটুয়াখালীতে ইয়াবাসহ বরগুনার দুই মাদক কারবারি গ্রেফতার! ছবির ক্যাপশন: পটুয়াখালীতে ইয়াবাসহ বরগুনার দুই মাদক কারবারি গ্রেফতার!
ad728
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয় এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়,গত মঙ্গলবার (৮ জুলাই ২০২৬) রাত আনুমানিক ২টা ১০ মিনিটে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি অভিযানিক দল সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পঁচাকোড়ালিয়া এলাকার মোল্লাস্ট্যান্ডে বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে মোট ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বরগুনার তালতলী উপজেলার বড়বগি ইউনিয়নের ছাতনপাড়া গ্রামের আঃ রহিম হাওলাদার (৩৩) এবং আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামের মোঃ সজিব দুয়ারী (২৬)।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নজরদারিতে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ বিষয়ে পটুয়াখালীর পুলিশ সুপার আবু ইউসুফ বলেন, “মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে জেলা গোয়েন্দা শাখাসহ পুলিশের সকল ইউনিট নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ অভিযান আরও জোরদার করা হবে।” তিনি আরও বলেন, “মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ পটুয়াখালী গড়ে তুলতে জেলা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।”

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ

১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ

ad300