ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

বামনায় অসুস্থ গরু জবাইয়ের অভিযোগ! মাংস ফেলে পালাল কসাই!

  • প্রকাশের সময় : Jul 10, 2026 ইং
বামনায় অসুস্থ গরু জবাইয়ের অভিযোগ! মাংস ফেলে পালাল কসাই! ছবির ক্যাপশন: বামনায় অসুস্থ গরু জবাইয়ের অভিযোগ! মাংস ফেলে পালাল কসাই!
ad728
বামনা প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা বাজারে সাপ্তাহিক হাটের দিন অসুস্থ একটি গরু জবাই করে বিক্রির প্রস্তুতির অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (৯ জুলাই) স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গেলে কসাইরা মাংস ফেলে পালিয়ে যায়। পরে গরুর মালিক সেই মাংস ফেরত নিয়ে যান।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, প্রথমে গরুটি মৃত বলে গুজব ছড়ালেও প্রকৃতপক্ষে সেটি মৃত ছিল না, তবে অসুস্থ ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, অসুস্থ গরুটি ডৌয়াতলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রিমন ডেইরি ফার্মের। ফার্মটির মালিক মো. এমাদুল হক গরুটি বাজারের কসাইদের কাছে বিক্রি করেন। পরে কসাইরা সকালে ফার্ম থেকেই গরুটি জবাই করে বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে। মাংসের অবস্থা দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে কসাইরা মাংস ফেলে দ্রুত সটকে পড়ে। পরে গরুর মালিক ওই মাংস ফেরত নিয়ে যান।

সচেতন মহলের মতে, অসুস্থ পশুর মাংস জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এমন মাংস খেলে অ্যানথ্রাক্সসহ বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। সংশ্লিষ্ট সূত্র জানায়, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী, গরু নির্ধারিত জবাইখানায় জবাই করতে হবে এবং স্থানীয় প্রাণিসম্পদ দপ্তরের অনুমতি ও স্বাস্থ্য পরীক্ষা ছাড়া অসুস্থ পশু জবাই করে বিক্রির সুযোগ নেই। কোনো পশু অসুস্থ হলে পরীক্ষা-নিরীক্ষার পর প্রাণিসম্পদ বিভাগ ছাড়পত্র প্রদান করবে।

স্থানীয়দের দাবি, জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনার নলটোনায় বেড়িবাঁধ ভাঙনে প্লাবিত জনপদ: লবণাক্ত পানিত

বরগুনার নলটোনায় বেড়িবাঁধ ভাঙনে প্লাবিত জনপদ: লবণাক্ত পানিত

ad300