ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

আমতলীতে চাঁদার টাকা না পেয়ে জমিতে ঘর নির্মাণের অভিযোগ!

  • প্রকাশের সময় : Apr 30, 2026 ইং
আমতলীতে চাঁদার টাকা না পেয়ে জমিতে ঘর নির্মাণের অভিযোগ! ছবির ক্যাপশন: আমতলীতে চাঁদার টাকা না পেয়ে জমিতে ঘর নির্মাণের অভিযোগ!
ad728
আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের হরিমৃত্যুঞ্জয় গ্রামে পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যক্তির জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আলী হোসেন কাজী স্থানীয়দের কাছে বিচার চেয়েছেন।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি আলমগীর হাওলাদার ও সুমন আকন আলী হোসেন কাজীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষুব্ধ হন। পরে গত বুধবার আলমগীর হাওলাদার ও সুমন আকনের নেতৃত্বে মোস্তফা কাজী, ইব্রাহিম, জাকির ও শাকিলসহ ১০–১৫ জন তার জমিতে একটি ছাপড়া ঘর নির্মাণ করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় বাধা দিলে তাকে গালাগালি করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

আলী হোসেন কাজী বলেন, তিনি বাড়িতে একা থাকেন এবং তার দুই ছেলে নারায়ণগঞ্জে থাকেন। এ সুযোগে আলমগীর ও সুমনসহ তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে হয়রানি করছেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তারা তার জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ করেছেন এবং তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এতে তিনি কয়েকদিন ধরে আতঙ্কে বাড়ি থেকে বের হতে পারছেন না।

সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, আলী হোসেন কাজীর জমিতে একটি ছাপড়া ঘর নির্মাণ করা হয়েছে। স্থানীয় কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, আলমগীর ও সুমনের নেতৃত্বে জোরপূর্বক ওই ঘর নির্মাণ করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে সুমন আকন বলেন, তিনি শুধু তার মোটরসাইকেলে করে মোস্তফা কাজীকে ওই বাড়িতে নিয়ে গিয়েছিলেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

অন্যদিকে আলমগীর হাওলাদার জমিতে ঘর তোলার কথা স্বীকার করলেও চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় খাল উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি পরিদর্শন

বরগুনায় খাল উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি পরিদর্শন

ad300