‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় মাদক সেবন ও উচ্ছৃঙ্খল আচরণের দায়ে দুই যুবকের কারাদণ্ড ঘূর্ণিঝড় অর্ণব: পায়রাসহ চার সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত বরগুনায় ২২ পিস ইয়াবাসহ মো. খোকন হাওলাদার নামের এক ব্যক্তি গ্রেপ্তার বরগুনায় চার কেজি গাঁজাসহ হিরু হাওলাদার নামের এক যুবক গ্রেপ্তার বরগুনাসহ ছয় জেলায় সার ডিলার নিয়োগের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশনা বরগুনার নলটোনা ইউনিয়নকে ঘিরে সফিকুজ্জামান মাহফুজের মতবিনিময় সভা বিশাল জনসভায় রূপ নিল বরগুনায় ১৫ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার বরগুনায় দোকানে নকল ডিম বিক্রির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের বরগুনায় যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি আমতলীর মো. ইয়াকুব হোসাইন, পুরস্কৃত আরও ৬ পুলিশ কর্মকর্তা অপরাধ দমন ও মাদক উদ্ধারে পুলিশ সদস্যদের আরও তৎপর হওয়ার নির্দেশ বরগুনার পুলিশ সুপারের ঢাকায় কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে বরগুনার পাথরঘাটার হাজতির মৃত্যু বেতাগীতে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বিধবা কাজল বেগম বরগুনায় নিহত মোটরসাইকেল চালক নজরুলের পরিবারকে আর্থিক অনুদান প্রদান আমতলীতে মাদকবিরোধী সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত তালতলীতে মুরগির খামার থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার: আটক ১ জলবায়ু পরিবর্তনে করুণা নয়, ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে: চিফ হুইপ বরগুনায় জেলা রাজস্ব বিষয়ক কমিটিসমূহের সভা অনুষ্ঠিত ইতালি পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবক গ্রেপ্তার সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বরগুনায় জেলা তথ্য অফিসের উঠান বৈঠক

এইচএসসি পরীক্ষার্থী বরগুনার মেয়ে নাফিসার সড়ক দুর্ঘটনায় মৃত্যু: গ্রেপ্তার চালক

  • প্রকাশের সময় : Aug 24, 2026 ইং
এইচএসসি পরীক্ষার্থী বরগুনার মেয়ে নাফিসার সড়ক দুর্ঘটনায় মৃত্যু: গ্রেপ্তার চালক ছবির ক্যাপশন: এইচএসসি পরীক্ষার্থী বরগুনার মেয়ে নাফিসার সড়ক দুর্ঘটনায় মৃত্যু: গ্রেপ্তার চালক
ad728
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত এইচএসসি পরীক্ষার্থী নাফিসা নাওয়ালের (১৮) মৃত্যুর ঘটনায় রেকারচালক শামীম বিশ্বাসকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নাফিসার গ্রামের বাড়ি বরগুনা জেলায়। তিনি ছিলেন বাবা মামুন মিয়ার একমাত্র মেয়ে। গত রোববার রাতে নগরের ফ্রি পোর্ট এলাকা থেকে শামীম বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। তিনি ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের রেকারচালক হিসেবে কর্মরত। তাঁর বাড়ি মাগুরা জেলায়। চট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালাহ মসজিদ এলাকায় ম্যাক্স গ্রুপের সাইট অফিসে থাকতেন তিনি। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার সকালে পতেঙ্গার নেভি হাসপাতাল গেটের বিপরীত সড়কে রেকারের ধাক্কায় গুরুতর আহত হন নাফিসা। তিনি অ্যাপভিত্তিক মোটরসাইকেলে করে এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছিলেন। রেকারের সঙ্গে সংঘর্ষের পর তিনি সড়কে পড়ে যান। পরে এক শিক্ষানবিশ চিকিৎসক তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নাফিসা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। নগরের পতেঙ্গার কাঠগড় এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি। শনিবার তাঁর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা দেওয়ার কথা ছিল। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমেও সক্রিয় ছিলেন বলে জানিয়েছেন তাঁর শিক্ষকেরা। নাফিসাকে চাপা দেওয়া যানটি মূলত একটি রেকার বা টোয়িং ট্রাক। বিকল কিংবা দুর্ঘটনাকবলিত যানবাহন টেনে নেওয়া এবং সড়ক থেকে সরানোর কাজে এ ধরনের যান ব্যবহার করা হয়। ঘটনার পর রেকারচালক শামীম বিশ্বাস পালিয়ে যান। পরে তাঁকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। রোববার রাতে ফ্রি পোর্ট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নিহত নাফিসার বাবা মামুন মিয়া বাদী হয়ে চট্টগ্রাম ইপিজেড থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন। মামলায় টোয়িং ট্রাকের চালক শামীম বিশ্বাসকে আসামি করা হয়েছে। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, মামলার আসামি শামীম বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁকে সোমবার আদালতে পাঠানো হয়েছে। 

এদিকে, বরগুনার একমাত্র মেয়েকে হারিয়ে নাফিসার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথেই তাঁর এমন মর্মান্তিক মৃত্যু পরিবার, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় অকালে ঝড়ে গেলো ফুলের মতো একটি শিশুর প্রাণ -

বরগুনায় অকালে ঝড়ে গেলো ফুলের মতো একটি শিশুর প্রাণ -

ad300