ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় অকালে ঝড়ে গেলো ফুলের মতো একটি শিশুর প্রাণ -

  • প্রকাশের সময় : Apr 11, 2026 ইং
বরগুনায় অকালে ঝড়ে গেলো ফুলের মতো একটি শিশুর প্রাণ - ছবির ক্যাপশন: বরগুনায় অকালে ঝড়ে গেলো ফুলের মতো শিশু আদিল
ad728
বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলায় অকালেই ঝরে গেল ছোট্ট শিশু আদিলের জীবন। ফুটফুটে এই শিশুর মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

জানা গেছে, বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের এক ব্যবসায়ী সোহাগ হাওলাদারের ঘর আলোকিত করে জন্ম নেয় আদিল। তাকে ঘিরে ছিল বাবা-মায়ের অসংখ্য স্বপ্ন। বড় হয়ে উচ্চশিক্ষিত ও আদর্শ মানুষ হবে—এমন প্রত্যাশাই ছিল তাদের। কিন্তু সেই স্বপ্ন অকালেই থেমে গেল।

হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য আদিলকে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি জমায় সে। তার এই অকাল মৃত্যু যেন অঙ্কুরেই ঝরে পড়া একটি নিষ্পাপ ফুলের মতো।

শিশু আদিলের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। বাবা-মায়ের কান্না ও আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। জানাজা শেষে গ্রামের বাড়ির আঙিনায় তাকে দাফন করা হয়। দাফনের পর বারবার সন্তানের কবরের কাছে গিয়ে বিলাপ করছেন শোকাহত বাবা-মা।

কান্নাজড়িত কণ্ঠে আদিলের বাবা সোহাগ হাওলাদার বলেন, “বাবার কাঁধে সন্তানের লাশের চেয়ে ভারী কিছু পৃথিবীতে নেই।” তিনি সবার কাছে তার সন্তানের জন্য দোয়া কামনা করেন।

আদিলের মা একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। এরই মধ্যে তাদের বড় ছেলে মানসিক প্রতিবন্ধী। সেই পরিবারে আদিলের মৃত্যু যেন আরও গভীর শোকের ছায়া ফেলেছে। সন্তানহারা মায়ের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

স্থানীয়রা জানান, এমন মর্মান্তিক ঘটনায় পুরো এলাকা শোকাহত। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং ছোট্ট আদিলের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলী-ছুরিকাটা সড়কের বেহাল দশা: প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচলে

আমতলী-ছুরিকাটা সড়কের বেহাল দশা: প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচলে

ad300