‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমতলীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধবিরোধী কমিউনিটি পুলিশিং সভা বামনায় পৃথক অভিযান: ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৭ বরগুনায় ছয় দিনে ৫২৯ অভিযান: ২১৩ কিশোর-কিশোরী আটক, ২৬ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে রাজস্ব বাজেটের অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বামনা থেকে বিদায় নিলেন মানবিক ইউএনও মোসাঃ নিকহাত আরা বরগুনার সাবেক এমপি শম্ভু ও সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দ পাথরঘাটায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি বেতাগী হাইস্কুলে ফাঁকি দেওয়ার চেষ্টা: রাস্তায় স্কুল ব্যাগ, দুর্ঘটনার শঙ্কা আমতলীতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত পাথরঘাটায় ট্রলার ধোয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেলের মৃত্যু বামনার ডৌয়াতলায় ভাড়া বাসা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার! বেতাগীতে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আমতলীতে ইয়াবা বিক্রি ও পৃষ্ঠপোষকতার অভিযোগে চম্পা বেগমসহ গ্রেপ্তার ৪ বরগুনা শিক্ষা প্রকৌশল অফিসের ঠিকাদারি কাজ বণ্টনে জিয়া সিন্ডিকেট! সবুজ পাথরঘাটা গড়তে জেলা প্রশাসকের চারা বিতরণ, ফুটবল টুর্নামেন্ট ও স্বাস্থ্যসামগ্রী প্রদান পাথরঘাটায় জেলা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় নতুন দিগন্ত: বরগুনায় ৪০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার! বামনায় কিশোর গ্যাংবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযান, এক দিনে গ্রেপ্তার ২৫ জন বিলেতে বাংলা ভাষা বিস্তারে এম এ রহিমের অবদান, একুশে পদকের প্রত্যাশা

বরগুনায় ২০২৭ সালের সরকারি হজ গমন উপলক্ষে উদ্বুদ্ধকরণ সভা

  • প্রকাশের সময় : Sep 12, 2026 ইং
বরগুনায় ২০২৭ সালের সরকারি হজ গমন উপলক্ষে উদ্বুদ্ধকরণ সভা ছবির ক্যাপশন: বরগুনায় সরকারি ব্যবস্থাপনায় হজ গমন সংক্রান্ত উদ্বুদ্ধকরণ সভা
ad728

বরগুনা জেলা প্রতিনিধি: ২০২৭ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ গমন উপলক্ষে বরগুনায় উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘সুবর্ণজয়ন্তী’ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের চারবারের সংসদ সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মনি। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য মোঃ অলি উল্লাহ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা ও সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আবুল ফাত্তাহ্। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অনিমেষ বিশ্বাসসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা, বিভিন্ন মসজিদের ইমাম ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের বিভিন্ন সুযোগ-সুবিধা, নিয়ম-কানুন ও পবিত্র হজের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে ইচ্ছুক হজযাত্রীদের সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনের জন্য আহ্বান জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনায় আন্তর্জাতিক কমিউনিটি প্যারামেডিক দিবস-২০২৬

বরগুনায় আন্তর্জাতিক কমিউনিটি প্যারামেডিক দিবস-২০২৬

ad300