ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালকের বরগুনা জেলা তথ্য অফিস পরিদর্শন

  • প্রকাশের সময় : Aug 1, 2026 ইং
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালকের বরগুনা জেলা তথ্য অফিস পরিদর্শন ছবির ক্যাপশন: গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালকের বরগুনা জেলা তথ্য অফিস পরিদর্শন
ad728
বরগুনা জেলা প্রতিনিধি: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল জলিল ৩১ জুলাই ও ১ আগস্ট ২০২৬ তারিখে দুই দিনের সফরে বরগুনা জেলা তথ্য অফিস পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি জেলা তথ্য অফিসের সার্বিক কার্যক্রম, জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম, সরকারি উন্নয়ন বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার কার্যক্রম এবং মাঠপর্যায়ের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং জনসেবার মানোন্নয়ন, কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি ও সরকারি তথ্য কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় মহাপরিচালকের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মু'মেন, পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন, এছাড়াও অধিদপ্তরের উপপরিচালক ও সহকারী পরিচালকবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বরগুনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অনিমেষ বিশ্বাস, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান এবং যুগান্তরের প্রতিনিধি তরিকুল।

সফরকালে প্রতিনিধিদল বরগুনা জেলা তথ্য অফিসের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে মাঠপর্যায়ে সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের প্রচার-প্রচারণা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এ পরিদর্শন সরকারি তথ্যসেবা ও গণসচেতনতামূলক কার্যক্রমকে আরও কার্যকর ও জনমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২ জুন ২০২৬, রোজ শুক্রবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা:

১২ জুন ২০২৬, রোজ শুক্রবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা:

ad300