বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলায় গাঁজা সেবনের দায়ে দুই ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। গত শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে বরগুনা সদর উপজেলার ৯ নম্বর এম বালিয়াতলী ইউনিয়নের নলি মাইঠা গ্রামের মাইঠা ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মো. রিয়াজ দফাদার (৩৬) ও মো. বেল্লাল হাওলাদারকে (৩৫) আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বরগুনা। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, বরগুনার বিচারিক ম্যাজিস্ট্রেট সামারি ট্রায়ালের মাধ্যমে তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন। জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বরগুনায় গাঁজা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড
- প্রকাশের সময় : Oct 25, 2026 ইং
ছবির ক্যাপশন: বরগুনায় গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News