ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

সুন্দরবনের পরিবেশ রক্ষায় পাথরঘাটায় প্রশিক্ষণ ও মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : May 16, 2026 ইং
সুন্দরবনের পরিবেশ রক্ষায় পাথরঘাটায় প্রশিক্ষণ ও মতবিনিময় সভা ছবির ক্যাপশন: সুন্দরবনের পরিবেশ রক্ষায় পাথরঘাটায় প্রশিক্ষণ ও মতবিনিময় সভা
ad728
সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দূষণ কমানো এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরগুনার পাথরঘাটায় এক প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (১৬ মে) দুপুরে পাথরঘাটা উপজেলার হরিণঘাটা পর্যটক কেন্দ্র-এ এ সভার আয়োজন করা হয়। “Reducing Pollution and Improving the Ecology of the Sundarbans” শীর্ষক কর্মসূচির আয়োজন করে রূপান্তর। এতে সহযোগিতা করে German Cooperation এবং Helvetas Germany।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপান্তরের আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী খলিলুর রহমান, সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী অনুপ কুমার রায়, হরিণবাড়িয়া ফরেস্ট ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা নারায়ণ চন্দ্র দাস এবং সাংবাদিক শফিকুল ইসলাম খোকন।

সভায় বক্তারা বলেন, সুন্দরবন শুধু বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ নয়, এটি উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকার অন্যতম প্রধান অবলম্বন। কিন্তু প্লাস্টিক ও বিভিন্ন ধরনের বর্জ্যের কারণে বনাঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

প্রশিক্ষণে পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, নদী ও বনাঞ্চল দূষণ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়। পাশাপাশি সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় করণীয় বিষয় নিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পরিবেশকর্মী, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
৭ মে ২০২৬ এর প্রকাশিত দৈনিক শেষকথা: Seshkatha News24

৭ মে ২০২৬ এর প্রকাশিত দৈনিক শেষকথা: Seshkatha News24

ad300