ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

পাথরঘাটায় আদালত প্রাঙ্গণে মামলার বাদীর ওপর হামলায় ৩ মাসের কারাদণ্ড

  • প্রকাশের সময় : Aug 1, 2026 ইং
পাথরঘাটায় আদালত প্রাঙ্গণে মামলার বাদীর ওপর হামলায় ৩ মাসের কারাদণ্ড ছবির ক্যাপশন: পাথরঘাটায় আদালত প্রাঙ্গণে মামলার বাদীর ওপর হামলায় ৩ মাসের কারাদণ্ড
ad728
পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় আদালতে হাজিরা দিতে এসে আদালত প্রাঙ্গণে হামলার শিকার হয়েছেন একটি মামলার বাদী মো. মানিক ও তাঁর স্ত্রী রেখা বেগম। এ ঘটনায় ঘটনাস্থল থেকে আটক বেল্লাল হোসেন নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গত বুধবার (২৯ জুলাই) বিকেলে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পরে আদালতের বিচারক শেখ মো. পনির তাৎক্ষণিকভাবে এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, ১৩১/২৬ নম্বর মামলার এক আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। ওই আসামির জামিন শুনানির দিন ধার্য থাকায় মামলার বাদী রেখা বেগম ও তাঁর স্বামী মো. মানিক আদালতে উপস্থিত হন। শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন। অভিযোগ রয়েছে, আদালত থেকে বের হওয়ার সময় বেল্লাল হোসেনসহ কয়েকজন তাঁদের ওপর হামলা চালান। এ সময় আদালত প্রাঙ্গণে দায়িত্বরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বেল্লাল হোসেনকে আটক করে আদালতে সোপর্দ করে। পরে আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলা সৃষ্টি ও হামলার ঘটনায় বিচারক শেখ মো. পনির বেল্লাল হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

বিষয়টি নিশ্চিত করে আদালতের স্টেনোগ্রাফার আল মামুন বলেন, আদালত থেকে বের হওয়ার সময় মামলার বাদীর ওপর হামলার ঘটনায় ঘটনাস্থল থেকেই বেল্লাল হোসেনকে আটক করে আদালতে হাজির করা হলে বিচারক তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
পাথরঘাটায় আদালত প্রাঙ্গণে মামলার বাদীর ওপর হামলায় ৩ মাসের ক

পাথরঘাটায় আদালত প্রাঙ্গণে মামলার বাদীর ওপর হামলায় ৩ মাসের ক

ad300