ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

বরগুনা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় ঘাটতি, মাঠপর্যায়ে সচেতন নাগরিক কমিটি

  • প্রকাশের সময় : Aug 17, 2026 ইং
বরগুনা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় ঘাটতি, মাঠপর্যায়ে সচেতন নাগরিক কমিটি ছবির ক্যাপশন: বরগুনা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় ঘাটতি, মাঠপর্যায়ে সচেতন নাগরিক কমিটি
ad728
বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে নাগরিকদের মধ্যে অসন্তোষ বাড়ছে। নিয়মিত বর্জ্য সংগ্রহ না হওয়া, পর্যাপ্ত ডাস্টবিন ও কমিউনিটি কন্টেইনারের অভাব, পরিবহনের সময় রাস্তায় ময়লা পড়ে যাওয়া এবং অভিযোগের কার্যকর নিষ্পত্তি না হওয়ার অভিযোগ করেছেন নাগরিকরা। বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা বর্জ্য থেকে দুর্গন্ধ ও মশা-মাছির উপদ্রব তৈরি হচ্ছে। বৃষ্টির সময় ও গরমকালে পরিস্থিতি আরও দুর্ভোগের সৃষ্টি করে।

নাগরিকদের তথ্যমতে, একসময় পৌর এলাকায় ২২টি বর্জ্য পরিবহনকারী গাড়ি কার্যকর থাকলেও বর্তমানে সর্বোচ্চ ১৬টি গাড়ি কার্যকর রয়েছে। পৌর কর্তৃপক্ষ জনবল সংকটকেও বর্জ্য ব্যবস্থাপনার অন্যতম সমস্যা হিসেবে উল্লেখ করেছে। অপর্যাপ্ত ব্যবস্থাপনার কারণে ডেঙ্গু, ডায়রিয়াসহ বিভিন্ন রোগের ঝুঁকি নিয়েও উদ্বেগ রয়েছে।

এদিকে সচেতন নাগরিক কমিটির বরগুনার পাঁচ সদস্যের একটি টিম গত তিন মাস ধরে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ, নাগরিকদের সঙ্গে মতবিনিময় ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। টিমের সদস্যরা হলেন নূরে জান্নাত সাবরিনা, মোঃ ইউসুফ সাগর, মোঃ শফিকুল ইসলাম, মোঃ আলম ও মেসবাহ উদ্দিন।

তথ্য সংগ্রহকারী নূরে জান্নাত সাবরিনা বলেন, মাঠপর্যায়ের পর্যবেক্ষণে বর্জ্য ব্যবস্থাপনায় নানা সীমাবদ্ধতা স্পষ্ট হয়েছে। নিয়মিত বর্জ্য সংগ্রহ, পর্যাপ্ত কন্টেইনার, সময়মতো অপসারণ ও তদারকি কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।

নাগরিক প্রতিনিধিরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা, পর্যাপ্ত জনবল ও যানবাহন, প্রতিটি ওয়ার্ডে পর্যাপ্ত ডাস্টবিন ও কমিউনিটি কন্টেইনার, নিয়মিত বর্জ্য সংগ্রহ এবং দ্রুত অভিযোগ নিষ্পত্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছেন তারা।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তালতলী আলীর বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি ভবনে বসবাস ও র

তালতলী আলীর বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি ভবনে বসবাস ও র

ad300