ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

বরগুনায় ঋণের কথা বলে বাবার ২ একর জমি লিখে নেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে!

  • প্রকাশের সময় : Apr 16, 2026 ইং
বরগুনায় ঋণের কথা বলে বাবার ২ একর জমি লিখে নেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে! ছবির ক্যাপশন: বরগুনায় ঋণের কথা বলে বাবার ২ একর জমি লিখে নেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে!
ad728

বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলায় প্রতারণার মাধ্যমে বাবার প্রায় ২ একর জমি নিজের নামে লিখে নেওয়ার অভিযোগ উঠেছে ছেলে আ. নাজমুল ইসলাম (রহিম) হাওলাদারের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল খালেক হাওলাদার (৯০) আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

মামলার অভিযোগ ও সংবাদ সম্মেলন সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি অভিযুক্ত ছেলে রহিম তার বাবাকে তালতলী বন্দরের একটি ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে যান। সেখানে ব্যবসার জন্য ব্যাংক ঋণ নেওয়ার কথা বলে বাবার কাছ থেকে জামিনদার হিসেবে স্বাক্ষর নেওয়া হয়। পরে তাকে আমতলী সাব-রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে বিভিন্ন দলিলে স্বাক্ষর করানো হয়।

অভিযোগ অনুযায়ী, এসব দলিল হেবা ঘোষণাপত্র (দানপত্র) হিসেবে ব্যবহার করে আব্দুল খালেক হাওলাদারের মালিকানাধীন প্রায় ২ একর জমি ছেলের নামে রেজিস্ট্রি করে নেওয়া হয়।

গত ১ ফেব্রুয়ারি ভুক্তভোগী নিজ জমিতে চাষাবাদের উদ্যোগ নিলে অভিযুক্ত ছেলে বাধা দেন এবং জমিটি নিজের নামে রেজিস্ট্রিকৃত বলে দাবি করেন। এ সময় দলিলপত্র যাচাইয়ের মাধ্যমে প্রতারণার বিষয়টি সামনে আসে বলে অভিযোগ করা হয়।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আব্দুল খালেক হাওলাদার বলেন, “ছেলের কথায় বিশ্বাস করে আমি দলিলে স্বাক্ষর করেছিলাম। পরে জানতে পারি, দানপত্রের মাধ্যমে আমার জমি তার নামে লিখে নেওয়া হয়েছে।” তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।

ভুক্তভোগীর অন্যান্য সন্তানরা অভিযোগ করে বলেন, তাদের অজান্তে বাবার সম্পত্তি কৌশলে নিজেদের নামে লিখে নেওয়া হয়েছে। এতে তারা সবাই বঞ্চিত হয়েছেন। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার এবং বাবার সম্পত্তি ফেরত দেওয়ার দাবি জানান।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আ. নাজমুল ইসলাম (রহিম) হাওলাদার বলেন, তিনি জোরপূর্বক কোনো জমি নেননি। তার দাবি, বাবা স্বেচ্ছায় জমি লিখে দিয়েছেন। দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত মামলার খরচ তিনিই বহন করেছেন। সেই বিবেচনায় বাবা তাকে জমি দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। তবে বাবা জমি ফেরত চাইলে তা ফিরিয়ে দিতে প্রস্তুত বলেও জানান তিনি।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট মহল বলছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা জরুরি।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তালতলীর নিদ্রাসকিনা কোস্ট গার্ড স্টেশনে অনিয়মের অভিযোগে প্রধ

তালতলীর নিদ্রাসকিনা কোস্ট গার্ড স্টেশনে অনিয়মের অভিযোগে প্রধ

ad300