ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

আমতলীতে গর্ভবতী গরু চুরি করে জবাই, আতঙ্কে এলাকাবাসী

  • প্রকাশের সময় : Apr 11, 2026 ইং
আমতলীতে গর্ভবতী গরু চুরি করে জবাই, আতঙ্কে এলাকাবাসী ছবির ক্যাপশন: আমতলীতে গর্ভবতী গরু চুরি করে জবাই,
ad728
নিজস্ব প্রতিবেদক: বরগুনার আমতলী উপজেলায় গর্ভবতী গরু চুরি করে জবাই করার একটি নৃশংস ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত ৭ এপ্রিল দিবাগত রাতে উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের চরকগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আবুল হোসেন জানান, প্রতিদিনের মতো ওই রাতে তিনি তাঁর গর্ভবতী গরুটি গোয়ালঘরে বেঁধে রেখে ঘুমাতে যান। গভীর রাতে গোয়ালঘরে গরুটি না দেখে তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে অনেক খোঁজাখুঁজির পরও গরুটির কোনো সন্ধান মেলেনি।

পরদিন সকালে চরকগাছিয়া গ্রামের মৃধার খালের পাড়ে গরুটির চামড়া, নাড়িভুঁড়ি এবং পেটের বাচ্চা বস্তাবন্দী অবস্থায় ভাসতে দেখা যায়। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আবুল হোসেন অভিযোগ করে বলেন, ঘটনার আগে নাসির মাল ও জহিরুল মাল নামে দুই ব্যক্তিকে তাঁর বাড়ির আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা গেছে। ঘটনার পর থেকেই তারা আত্মগোপনে রয়েছে।

স্থানীয়দের দাবি, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এলাকায় গরু চুরি করে জবাই করে মাংস বিক্রি করে আসছে। গত এক মাসে একই গ্রামের কুদ্দুস মৃধা, মজিবর পহলান ও ফারুক খানের গর্ভবতী গরুও একই কায়দায় চুরি হয়েছে বলে জানা গেছে।

আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল ইসলাম খবির বলেন, “এটি একটি সংঘবদ্ধ ও প্রভাবশালী চক্রের কাজ। সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পায় না। দ্রুত প্রশাসনিক ব্যবস্থা প্রয়োজন।”

চুরি হওয়া গরুটির আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ টাকা বলে জানা গেছে।

এ ঘটনায় আবুল হোসেন আমতলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এদিকে ধারাবাহিক গরু চুরির ঘটনায় পুরো এলাকায় চোর আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা রাতের নিরাপত্তা জোরদারসহ দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল

বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল

ad300