আমতলী প্রতিনিধি: বরগুনা জেলার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (প্রায় ৩০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের খাল থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে। এলাকাবাসীর কেউ মরদেহটির পরিচয় শনাক্ত করতে পারেনি।
আমতলী থানার ওসি মো. ইয়াকুব হুসাইন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে এবং পরিচয় শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
দৈনিক শেষকথা Seshkatha News