ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা বরগুনায় ২০২৭ সালের সরকারি হজ গমন উপলক্ষে উদ্বুদ্ধকরণ সভা আমতলীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ মা-ছেলে আটক ডেঙ্গু প্রতিরোধে বরগুনা প্রেসক্লাবে সাংবাদিকদের সচেতনতামূলক সভা বামনায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ বরগুনায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ!

পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র!

  • প্রকাশের সময় : Sep 13, 2026 ইং
পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! ছবির ক্যাপশন: পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র!
ad728
পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে অভিযান চালিয়ে ৯ পিস ইয়াবা, এক পুরিয়া গাঁজা ও একটি দেশীয় রামদা উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, যে একটি ট্রান্সপোর্ট কার্যালয়ে এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের অফিসে অভিযান চালানো হয়েছে।

গত শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিএফডিসি মৎস্য ঘাটের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে পাথরঘাটা থানা-পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম। পুলিশের ভাষ্য, একটি ট্রান্সপোর্ট কার্যালয়ে তল্লাশি চালিয়ে ৯ পিস ইয়াবা ও এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে পার্শ্ববর্তী একটি কক্ষে অভিযান চালিয়ে একটি দেশীয় রামদা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এনামুল হক ইমু পাথরঘাটা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের অফিস থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার করা মাদক ও অস্ত্রের সঙ্গে কার সম্পৃক্ততা রয়েছে, সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ নিশ্চিত করেনি। পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ আব্দুল আলীম বলেন, মৎস্য ঘাটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও একটি দেশীয় রামদা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দের অভিযোগ, গভীর সমুদ্র থেকে মাছ আহরণ করে আসা ট্রলার ও ঘাটকেন্দ্রিক পরিবহনব্যবস্থাকে ব্যবহার করে একটি চক্র মাদক সরবরাহ করছে। এ বিষয়ে সমুদ্রগামী ট্রলার ও ঘাট এলাকায় নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনা সদর হাসপাতালে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্যের

বরগুনা সদর হাসপাতালে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্যের

ad300