ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশের সময় : Sep 11, 2026 ইং
বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ছবির ক্যাপশন: বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ad728


বরগুনা প্রতিনিধি: মাদকের বিস্তার রোধ ও মাদক ব্যবসা বন্ধের দাবিতে বরগুনা পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের কেজি স্কুল এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

গত শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬)- স্থানীয় মুসল্লিদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেজি স্কুল এলাকায় সমাবেশে মিলিত হয়। এতে প্রধান বক্তা বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোল্লা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংস করে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি জনগণকে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ূন হাসান শাহীনসহ অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য দেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদল নেতা মুরাদ খান, বরগুনা জেলা যুবদলের সেক্রেটারি জাবেদুল ইসলাম জুয়েল, বিএনপি নেতা আজাদসহ সাবেক কাউন্সিলর বাবুল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সানাউল্লাহ সানি, স্থানীয় মুসল্লিগণ ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। বক্তারা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং কিশোর-তরুণদের মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সামাজিক প্রতিষ্ঠানগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। সমাবেশ থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার এবং মাদক বিক্রি বা সেবনের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
রবিবার ১৪ জুন ২০২৬ এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা:

রবিবার ১৪ জুন ২০২৬ এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা:

ad300