ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে ট্রলারসহ ১২ জেলে অপহৃত

  • প্রকাশের সময় : May 20, 2026 ইং
বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে ট্রলারসহ ১২ জেলে অপহৃত ছবির ক্যাপশন: বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে ট্রলারসহ ১২ জেলে অপহৃত
ad728
পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর হামলা চালিয়ে ১২ জনকে অপহরণ করেছে জলদস্যুরা। এ সময় একটি মাছ ধরার ট্রলারও নিয়ে যায় তারা।

ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (১৯ মে) রাতে পাথরঘাটা উপজেলার সুন্দরবন সংলগ্ন কটকা খাল এলাকায়। পরেরদিন বুধবার (২০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

জানা গেছে, রাতে বলেশ্বর নদীর কটকা এলাকায় একাধিক ট্রলারের জেলেরা মাছ শিকার করছিলেন। এ সময় হঠাৎ জলদস্যুরা তাদের ওপর হামলা চালায়। পরে একটি কাঠের ট্রলারসহ মোট ১২ জন জেলেকে অপহরণ করে নিয়ে যায়। হামলার সময় আরও কয়েকজন জেলে পালিয়ে তীরে ফিরে আসতে সক্ষম হন।

অপহৃত জেলেরা হলেন— ট্রলার মালিক মো. মাসুম, মো. ইব্রাহিম (৩৮), ইয়াসিন (২৪), মো. হোসেন, তাওহীদ (২২), মো. সেলিম, মো. জাকির মুন্সি (৫৫), মো. হানিফা (৩৫), হৃদয় (২৪), সুমন (৩০), মো. ইয়াসিন (১৮) এবং একজন অজ্ঞাতপরিচয় জেলে। তারা সবাই পাথরঘাটা উপজেলার রুহিতা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, নদীতে মাছ শিকারের সময় দুই ট্রলারের ১২ জন জেলেকে অপহরণ করা হয়েছে এবং একটি ট্রলারও নিয়ে গেছে জলদস্যুরা। এখন পর্যন্ত তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) শাহেদ আহমেদ চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ১২ জেলের অপহরণের খবর পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং পুলিশ কাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাথরঘাটায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ

পাথরঘাটায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ

ad300