ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় জ্বালানি তেলের সার্বিক পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : Apr 3, 2026 ইং
বরগুনায় জ্বালানি তেলের সার্বিক পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের মতবিনিময় সভা ছবির ক্যাপশন: বরগুনায় জ্বালানি তেলের সার্বিক পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ad728
বরগুনা, ৩ এপ্রিল ২০২৬: বরগুনা জেলায় জ্বালানি তেলের সরবরাহ ও সার্বিক পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গত বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টায় জেলা প্রশাসকের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। সভায় তিনি বলেন, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সাম্প্রতিক পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুদ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রথিন্দ্রনাথ বিশ্বাস।

এ ছাড়াও উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সহ-সভাপতি রেজাউল ইসলাম টিটু, জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিভিন্ন পেট্রোল পাম্পের মালিক এবং গণমাধ্যমকর্মীরাও সভায় অংশ নেন।

সভায় জ্বালানি তেলের সরবরাহ, বিতরণ ও ভোক্তাদের ভোগান্তি নিয়ে আলোচনা করা হয়। সমস্যা সমাধানে বিভিন্ন দিক তুলে ধরে বেশ কিছু প্রস্তাবনা উপস্থাপন করা হয়। সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের মাধ্যমে জেলায় জ্বালানি তেলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় বর্তমান সরকারের ইশতেহার ও জনসচেতনতা বৃদ্ধিতে কমিউনিট

বরগুনায় বর্তমান সরকারের ইশতেহার ও জনসচেতনতা বৃদ্ধিতে কমিউনিট

ad300