ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

তালতলীতে জমিজমা বিরোধে এক নারীকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ!

  • প্রকাশের সময় : Apr 3, 2026 ইং
তালতলীতে জমিজমা বিরোধে এক নারীকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ! ছবির ক্যাপশন: জমিজমা বিরোধে এক নারীকে পিটিয়ে হাত ভেঙে দেয়া হয়
ad728

বরগুনার তালতলী উপজেলার সোবাহানপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে কুলসুম বেগম নামে এক নারীকে পিটিয়ে ডান হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৩ সালে কুলসুম বেগমের মা সুফিয়া বেগম ১০ শতাংশ জমি ক্রয় করেন। সেই জমিতে কুলসুম বেগম ও তার দুই ভাই দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। অভিযোগ রয়েছে, গত প্রায় এক বছর ধরে কুলসুমের মামা খলিলুর রহমান মৃধা জমিটি নিজের দাবি করে দখলের চেষ্টা করে আসছেন।

ভুক্তভোগী ও স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার সন্ধ্যায় খলিলুর রহমান মৃধা ওই জমিতে কাজ শুরু করলে কুলসুম বেগম বাধা দেন। এ সময় ক্ষিপ্ত হয়ে খলিলুর রহমান মৃধা ও তার ছেলে রেজাউল মৃধা কুলসুমকে মারধর করেন। এতে তার ডান হাত ভেঙে যায়।

আহত কুলসুম বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমাকে বাড়ি থেকে উচ্ছেদ করতেই তারা আমাকে মারধর করে গুরুতর জখম করেছে। তাদের মারধরে আমার ডান হাত ভেঙে গেছে। আমি এ ঘটনার বিচার চাই।”

তবে অভিযুক্ত খলিলুর রহমান মৃধা মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, “উল্টো আমাকে মারধর করা হয়েছে।” কুলসুমের হাত ভাঙার বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন, “সে আগের দিন পড়ে গিয়ে হাতে ব্যথা পেয়েছে।”

এ বিষয়ে তালতলী থানার পরিদর্শক (তদন্ত) মো. শরীফুল ইসলাম বলেন, “ওই নারী থানায় এসেছিলেন। তাকে আগে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাদের মধ্যে আগে থেকেই জমি নিয়ে বিরোধ রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে এতিম কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আটক!

আমতলীতে এতিম কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আটক!

ad300