ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : May 17, 2026 ইং
বরগুনায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ছবির ক্যাপশন: বরগুনায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
ad728
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি ও সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৭ মে) দুপুর সাড়ে ১২টায় বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশের সার্বিক ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব, স্বচ্ছ ও সহজলভ্য করার লক্ষ্যে এবং প্রযুক্তিনির্ভর ডিজিটাল ভূমিসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ভূমি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, এই ভূমি মেলা সাধারণ মানুষের ভূমি সংক্রান্ত দুর্ভোগ লাঘবে কার্যকর ভূমিকা রাখবে এবং সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। বরগুনা জেলার সকল নাগরিক, সাংবাদিক, সুধীসমাজ ও জনপ্রতিনিধিদের মেলায় অংশগ্রহণ করে ডিজিটাল ভূমিসেবার সঙ্গে পরিচিত হওয়ার আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টাই সবচেয়ে বড় শক্তি।

মেলার মূল উদ্দেশ্য হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে জনগণের ভূমিসেবা নিশ্চিত করা, দ্রুত ও দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়ন এবং নতুন প্রযুক্তিনির্ভর সেবার সঙ্গে জনগণের সরাসরি পরিচয় ঘটানো।

উক্ত প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) স্বজল চন্দ্র শীল, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহ আজিজ, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাফিজুর রহমান, রিপোটার্স ক্লাব বরগুনার সভাপতি তারিকুল ইসলাম, জেলা প্রিন্ট মিডিয়ার সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম টিটু, দৈনিক শেষকথার বার্তা সম্পাদক আতিকুর রহমান ইশতি, সাংবাদিক ইমরান ও জাহিদুলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চার বছর ধরে বিকল বরগুনা জেনারেল হাসপাতালের অক্সিজেন জেনারেটর

চার বছর ধরে বিকল বরগুনা জেনারেল হাসপাতালের অক্সিজেন জেনারেটর

ad300