ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়ে বরগুনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : Sep 1, 2026 ইং
জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়ে বরগুনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ছবির ক্যাপশন: জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়ে বরগুনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ad728


বরগুনা জেলা প্রতিনিধি: বৈরী আবহাওয়া উপেক্ষা করে বর্ণাঢ্য আয়োজনে বরগুনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় বরগুনা জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে জেলা বিএনপির উদ্যোগে শহরে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিজান টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় পথসভা। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা। এ সময় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম হুমায়ুন হাসান শাহীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টার এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার ১০নং ইউনিয়নের চেয়ারম্যান শফিকুজ্জামান মাহফুজ। সভায় সদস্য সচিব এস এম হুমায়ুন হাসান শাহীন বলেন, “ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন চলছে, প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে সেই আন্দোলন আরও বেগবান করার শপথ নিতে হবে।”

জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমতলী, তালতলীসহ দূর-দূরান্ত থেকে আপনারা যে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন, সেটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। এটি প্রমাণ করে তৃণমূল বিএনপি আজও ঐক্যবদ্ধ ও দুর্দমনীয়। ভেদাভেদ ভুলে ঐক্যই হবে আমাদের বিজয়ের পথ। কোনো ষড়যন্ত্রই আমাদের ঐক্যে ফাটল ধরাতে পারবে না।” প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যা

বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যা

ad300