‘
বরগুনা জেলা প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি-র) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনা ভয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। তিনি আর বাংলাদেশে ফিরবেন না এবং তার মৃত্যু ও কবর এ দেশের মাটিতে হবে না। গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে বরগুনা শহরের একটি রেস্টুরেন্টে সমাবেশ শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন -
সারজিস আলম আরও বলেন, দ্রব্যমূল্য, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট নিরসন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধে সরকারের দৃশ্যমান পদক্ষেপ প্রয়োজন। পাশাপাশি গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ জনগণের দাবিগুলো গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানান তিনি।
প্রেস ব্রিফিংয়ে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক শেষকথা Seshkatha News