ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেতাগীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু! পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় জমিদখল-চাঁদাবাজির অভিযোগে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন! আমতলীতে পাবলিক লাইব্রেরি স্থাপনে সভা ও স্থান পরিদর্শন বরগুনার বটতলায় ঔষধ কোম্পানির প্রতিনিধির বাসায় দিনে-দুপুরে চুরি! বেতাগীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস বরগুনায় জেলা পরিবেশ ও বন উন্নয়ন সভা অনুষ্ঠিত বরগুনায় ৩১ মহিলা সমিতিকে ৮ লাখ ২৪ হাজার টাকা অনুদান প্রদান আমতলীতে আমড়াগাছিয়া ৬৬ মিটার সেতুর নির্মাণকাজ পরিদর্শন বারংবার জরিমানা করার পরও বদলায়নি আমতলীর রহমানিয়া পাম্প! আমতলী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মতিয়ার রহমান আর নেই পাথরঘাটায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক নেতা ইমুসহ ২জন গ্রেপ্তার! বঙ্গোপসাগরে তিমি-ডলফিনের মৃত্যু, উদ্বেগে সামুদ্রিক জীববৈচিত্র্য: বরগুনায় ‘জিনের বাদশা’ সেজে ‘দুবাই ফয়সালের’ কোটি টাকা আত্মসাত ১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের

বরগুনায় অবৈধভাবে চলছে রেণু পোনা আহরণ, হুমকিতে নদীর জীববৈচিত্র্য!

  • প্রকাশের সময় : Apr 18, 2026 ইং
বরগুনায় অবৈধভাবে চলছে রেণু পোনা আহরণ, হুমকিতে নদীর জীববৈচিত্র্য! ছবির ক্যাপশন: বরগুনায় অবৈধভাবে চলছে রেণু পোনা আহরণ, হুমকিতে নদীর জীববৈচিত্র্য
ad728
বরগুনা প্রতিনিধি: উপকূলীয় জেলা বরগুনার পায়রা, বলেশ্বর ও বিষখালী নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে চলছে রেণু পোনা আহরণ। এ কাজে ব্যবহার করা হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ ‘ব্লু-নেট’ জাল। ফলে বিপুল পরিমাণ অন্যান্য মাছের পোনা ও জলজ প্রাণী ধ্বংস হচ্ছে। এতে নদীর জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপকূলীয় অঞ্চলের প্রায় পাঁচ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রেণু পোনা আহরণের সঙ্গে জড়িত। হ্যাচারি কার্যক্রম সীমিত থাকায় চিংড়ির চাহিদা পূরণের অজুহাতে একটি অসাধু চক্র এই অবৈধ কার্যক্রমকে উৎসাহিত করছে। অধিক মুনাফার আশায় পাইকারি ব্যবসায়ীরা শিকারীদের নিষিদ্ধ ব্লু-নেট জাল ব্যবহারে প্ররোচিত করছে বলে অভিযোগ রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, প্রচলিত ‘বাকশাল’ পদ্ধতিতে রেণু পোনা আহরণ তুলনামূলক কম ক্ষতিকর হলেও ব্লু-নেট জাল ব্যবহারে নির্বিচারে ধ্বংস হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ও জলজ প্রাণী। এতে নদীর প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয় শিকারীরা জানান, জীবিকার তাগিদেই তারা ঝুঁকি নিয়ে এ কাজে জড়াচ্ছেন। বিকল্প কর্মসংস্থানের অভাব ও দারিদ্র্যের কারণেই তারা নিষিদ্ধ পদ্ধতিতে রেণু পোনা আহরণে বাধ্য হচ্ছেন। তারা স্বীকার করেন, ব্লু-নেট জাল পরিবেশের জন্য ক্ষতিকর হলেও জীবিকার প্রয়োজনে এটি ব্যবহার করতে হচ্ছে।

এদিকে শিকারীদের অভিযোগ, সিন্ডিকেটের কারণে তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। শত কোটি টাকার এই অবৈধ বাণিজ্য একটি প্রভাবশালী চক্রের নিয়ন্ত্রণে থাকায় সাধারণ শিকারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দিন বলেন, “অবৈধ জালের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। ইতোমধ্যে অভিযান জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফেরিতে উঠতে গিয়ে বরগুনাগামী গরুর ট্রাক কঁচা নদীতে ডুবে গরুর

ফেরিতে উঠতে গিয়ে বরগুনাগামী গরুর ট্রাক কঁচা নদীতে ডুবে গরুর

ad300