ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

আমতলীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

  • প্রকাশের সময় : Mar 26, 2026 ইং
আমতলীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত ছবির ক্যাপশন: আমতলীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত
ad728

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। এরপর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমতলী উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।

পরবর্তীতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, আমতলী থানা, উপজেলা ও পৌর বিএনপি, পাঁচবিবি প্রেসক্লাব, ফায়ার সার্ভিস, বণিক সমিতি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও এবং সামাজিক ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একে একে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

সকাল ৮টায় আমতলী উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের অন্যান্য কর্মসূচি শুরু হয়। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশগ্রহণ করে।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে আমতলী পৌর ভবনে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ মো. জামাল উদ্দিন, বরগুনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. তুহিন মৃধা, আমতলী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মো. আ. আজিজ মিয়া প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাসেল, সিনিয়র মৎস্য কর্মকর্তা চিন্ময়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মঞ্জুরুল হক কাওসার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। বিকেলে দিবসটি উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেতাগীতে ডাকাতির পরদিনই ফের চুরি, দুই ঘরে নগদ টাকা ও খাদ্যশস

বেতাগীতে ডাকাতির পরদিনই ফের চুরি, দুই ঘরে নগদ টাকা ও খাদ্যশস

ad300