ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

বরগুনায় বিশ্ব তাপ সচেতনতা দিবস ২০২৬ উদযাপন

  • প্রকাশের সময় : Jun 16, 2026 ইং
বরগুনায় বিশ্ব তাপ সচেতনতা দিবস ২০২৬ উদযাপন ছবির ক্যাপশন: বরগুনায় বিশ্ব তাপ সচেতনতা দিবস ২০২৬ উদযাপন
ad728
বরগুনা, ১৬ জুন ২০২৬: জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমবর্ধমান তাপপ্রবাহ ও দাবদাহের ঝুঁকি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের ‘ন্যাচার পালস’ প্রকল্পের উদ্যোগে বিশ্ব তাপ সচেতনতা দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। গত সোমবার বরগুনা রেড ক্রিসেন্ট ট্রেনিং রুমে আয়োজিত দিনব্যাপী কর্মসূচিতে তরুণদের অংশগ্রহণে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জলবায়ু সংকট ও এর সম্ভাব্য সমাধান নিয়ে প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীরা তাপপ্রবাহ মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষায় নিজেদের মতামত ও যুক্তি তুলে ধরেন। এছাড়া তীব্র গরম থেকে সুরক্ষা এবং জলবায়ু সহনশীল সমাজ গঠনের লক্ষ্যে তরুণদের অংশগ্রহণে উদ্ভাবনী আইডিয়া তৈরির সেশন অনুষ্ঠিত হয়। পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও প্রকৃতি বিষয়ক সাধারণ জ্ঞান যাচাইয়ের জন্য আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতারও। অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণদের সম্পৃক্ত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। বক্তারা বলেন, তীব্র তাপপ্রবাহের বর্তমান বাস্তবতায় ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন ধারণা ও কার্যকর উদ্যোগ গড়ে উঠতে পারে।

বিতর্ক প্রতিযোগিতায় পক্ষদল হিসেবে অংশগ্রহণ করে বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয় এবং বিপক্ষদল হিসেবে অংশগ্রহণ করে বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

পক্ষদলের বক্তারা ছিলেন—
১ম বক্তা: আতিকা জাহান মৌমি
২য় বক্তা: সুমাইয়া তাইয়্যেবা
৩য় বক্তা ও দলনেতা: জান্নাতী

বিপক্ষ দলের বক্তারা ছিলেন—
১ম বক্তা: ফাওজিয়া আফিফা
২য় বক্তা: স্নিগ্ধা তাবাসসুম রোজা
৩য় বক্তা ও দলনেতা: সুবাইতা রহমান

বিশ্ব তাপ সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণ, তাপজনিত স্বাস্থ্যঝুঁকি হ্রাস এবং টেকসই ভবিষ্যৎ গঠনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বরগুনা ইউনিটের যুব প্রধান মোঃ আব্দুর রহমান সজিব, ন্যাচার পালস প্রোজেক্টের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টেলিগ্রামভিত্তিক পর্নোগ্রাফি চক্রের ৫ সদস্য গ্রেফতার

টেলিগ্রামভিত্তিক পর্নোগ্রাফি চক্রের ৫ সদস্য গ্রেফতার

ad300