ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

আমতলীতে ১৫০০ কেজি মাছ জব্দ: মোবাইল কোর্ট

  • প্রকাশের সময় : May 14, 2026 ইং
আমতলীতে ১৫০০ কেজি মাছ জব্দ: মোবাইল কোর্ট ছবির ক্যাপশন: আমতলীতে ১৫০০ কেজি মাছ জব্দ: মোবাইল কোর্ট
ad728
সামুদ্রিক মাছ আহরণে চলমান ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞার মধ্যে অবৈধভাবে মাছ পরিবহনের অভিযোগে আমতলীতে মোবাইল কোর্ট পরিচালনা করে একটি পরিবহন থেকে প্রায় ১ হাজার ৫০০ কেজি মাছ জব্দ করা হয়েছে। এ সময় গাড়ির চালক ও সুপারভাইজারকে অর্থদণ্ড প্রদান করা হয়।

জানা গেছে, গত ১৪ মে ২০২৬ সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুয়াকাটা থেকে ছেড়ে আসা রুমিন পরিবহনের একটি গাড়িতে অভিযান চালায় আমতলী উপজেলা মৎস্য বিভাগ। অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাস এবং তার দপ্তরের টিম।

অভিযান চলাকালে গাড়িটি থেকে আনুমানিক ১ হাজার ৫০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরে ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করেন মোঃ জাফর আরিফ চৌধুরী।

মোবাইল কোর্টে নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে সামুদ্রিক মাছ পরিবহনের দায়ে গাড়ির চালক ও সুপারভাইজারকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পরবর্তীতে বাংলাদেশ পুলিশ-এর আমতলী থানা পুলিশের সহায়তায় জব্দকৃত মাছ আমতলী উপজেলা মৎস্য অফিস প্রাঙ্গণে বিভিন্ন এতিমখানা, মসজিদ ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার ঘোষিত ৫৮ দিনের অবরোধ কার্যকর করতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনার আমতলীতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

বরগুনার আমতলীতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

ad300