তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলীতে দীর্ঘদিন সংস্কারের অভাবে ব্রিজ ঘাট থেকে ট্যাংড়াগিরি ইকো পার্ক পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়ক বেহাল হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ তৈরি হওয়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ। বেহাল সড়কের কারণে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী, স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। প্রায়ই যানবাহন উল্টে দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়দের অভিযোগ। এতে শিক্ষার্থীদের সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতও ব্যাহত হচ্ছে। সড়কটির দুরবস্থার প্রভাব পড়েছে ট্যাংড়াগিরি ইকো পার্ক ও ডিসি পয়েন্টের পর্যটন কার্যক্রমে। পাশাপাশি যোগাযোগ সংকটে ফকির হাট মৎস্য অবতরণ কেন্দ্রে দূর-দূরান্তের পাইকাররা আসছেন না। ফলে জেলেরা কম দামে মাছ বিক্রি করতে বাধ্য হচ্ছেন এবং ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়ছেন। সোনাকাটা ইউপি চেয়ারম্যান ফরাজি মো. ইউনূচ সড়কটিকে এলাকার অর্থনীতি, শিক্ষা ও পর্যটনের ‘লাইফলাইন’ উল্লেখ করে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন। তালতলী উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বলেন, সড়কটির বেহাল অবস্থার বিষয়ে তারা অবগত। প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে দ্রুত সংস্কারকাজ শুরু করা হবে।
তালতলীতে ১০ কিলোমিটার সড়ক না যেন মরণফাঁদ!
- প্রকাশের সময় : Sep 16, 2026 ইং
ছবির ক্যাপশন: তালতলীতে ব্রিজের ঘাট থেকে ট্যাংড়াগিরি ইকো পার্ক পর্যন্ত ১০ কিলোমিটার সড়কের বেহাল অবস্থা।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News