ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

৬ থেকে ৭জন চিকিৎসকে চলছে বরগুনা হাসপাতাল: শিশু ওয়ার্ডে ভিড়!

  • প্রকাশের সময় : Sep 5, 2026 ইং
৬ থেকে ৭জন চিকিৎসকে চলছে বরগুনা হাসপাতাল: শিশু ওয়ার্ডে ভিড়! ছবির ক্যাপশন: ৬ থেকে ৭জন চিকিৎসকে চলছে বরগুনা হাসপাতাল: শিশু ওয়ার্ডে উপচে পড়া ভিড়!
ad728

বরগুনা জেলা প্রতিনিধি: উপকূলীয় জেলা বরগুনার বিপুল জনগোষ্ঠীর চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসা ২৫০ শয্যার বরগুনা জেনারেল হাসপাতাল। তবে দীর্ঘদিনের চিকিৎসক ও নার্স সংকটে ব্যাহত হচ্ছে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসাসেবা। অনুমোদিত চিকিৎসক পদের বিপরীতে কর্মরত থাকলেও বিভিন্ন কারণে নিয়মিত দায়িত্ব পালন করছেন না কয়েকজন। ফলে কার্যত মাত্র ৬ থেকে ৭ জন চিকিৎসককে দিয়ে বিপুলসংখ্যক রোগীর চাপ সামলাতে হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন দেড় থেকে দুই শতাধিক রোগী ভর্তি থাকেন এবং বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন প্রায় ৫০০–৬০০ রোগী। ১০৯টি অনুমোদিত নার্স পদের বিপরীতে কর্মরত রয়েছেন ৬৫ জন। সবচেয়ে বেশি সংকট দেখা দিয়েছে শিশু ওয়ার্ডে। ৫০ শয্যার বিপরীতে প্রতিদিন ভর্তি হচ্ছে শতাধিক শিশু। ফলে শয্যা না পেয়ে অনেক শিশুকে মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে। এর মধ্যে শিশু বিশেষজ্ঞের পদও শূন্য থাকায় একজন মেডিকেল অফিসারকে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সীমিত জনবল দিয়ে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চলছে। চিকিৎসক ও নার্স সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। স্বাস্থ্যসংশ্লিষ্টদের মতে, উপকূলীয় ও দুর্যোগপ্রবণ বরগুনায় ডেঙ্গু, হাম, ডায়রিয়াসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাবের সময় হাসপাতালে রোগীর চাপ আরও বেড়ে যায়। তাই দ্রুত চিকিৎসক-নার্সের শূন্যপদ পূরণ, শিশু ওয়ার্ডে শয্যা বৃদ্ধি এবং প্রয়োজনীয় অবকাঠামো সম্প্রসারণ জরুরি।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় পুলিশ কর্মকর্তার বাড়িতে ককটেল হামলা: এলাকাবাসীর মান

বরগুনায় পুলিশ কর্মকর্তার বাড়িতে ককটেল হামলা: এলাকাবাসীর মান

ad300