ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

পাথরঘাটায় দেড়শ বছরের পুরনো পুকুর খননের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : Apr 4, 2026 ইং
পাথরঘাটায় দেড়শ বছরের পুরনো পুকুর খননের দাবিতে মানববন্ধন ছবির ক্যাপশন: পাথরঘাটায় দেড়শ বছরের পুরনো পুকুর খননের দাবিতে স্থানীয়রা-
ad728
বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের কালিবাড়ি গ্রামের দেড়শ বছরের পুরনো একটি পুকুর পুনঃখননের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ও ভরাট হয়ে থাকা এ পুকুরটি পুনঃখনন না হওয়ায় প্রায় দেড় হাজার মানুষ সুপেয় পানির তীব্র সংকটে ভুগছেন বলে অভিযোগ এলাকাবাসীর।

শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টার দিকে শতাধিক নারী-পুরুষ কলসি হাতে পুকুরপাড়ে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, উন্নয়ন সংস্থা ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, কালিবাড়ি গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে সুপেয় পানির সংকটে ভুগছেন। শুষ্ক মৌসুমে এলাকার অধিকাংশ পুকুর শুকিয়ে যায়, ফলে পানির সংকট আরও তীব্র হয়ে ওঠে। একমাত্র এই পুরনো পুকুরটিও বর্তমানে ভরাট হয়ে অচল অবস্থায় পড়ে আছে।

স্থানীয় বাসিন্দা সমির কুলু ও শৈলেন মাঝি বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় পানির সংকট চলছে। পুকুরটি খননের জন্য বারবার উদ্যোগ নেওয়া হলেও এখনো কোনো সরকারি সংস্থা কার্যকর পদক্ষেপ নেয়নি।

অন্যদিকে নুপুর রানী ও কাকলি রানী বলেন, গৃহস্থালির কাজে প্রতিদিনই এই পুকুরের পানি ব্যবহার করতে হয়। তবে বর্তমানে পানির রং কালচে ও লালচে হয়ে গেছে। পানি স্বাস্থ্যসম্মত কি না তা জানা না থাকলেও বিকল্প কোনো উৎস না থাকায় বাধ্য হয়ে এ পানিই ব্যবহার করতে হচ্ছে।

ইউপি সদস্য জসিম তালুকদার বলেন, পুকুরটি পুনঃখননের পাশাপাশি একটি পানি ফিল্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে স্থানীয়রা নিরাপদ পানি পেতে পারেন।

জলবায়ু ও পরিবেশ বিষয়ক নাগরিক সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’–র পাথরঘাটা উপজেলা সমন্বয়কারী শফিকুল ইসলাম খোকন বলেন, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের কারণে উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট দিন দিন বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পুকুর পুনঃখনন, সংরক্ষণ ব্যবস্থা এবং সৌরবিদ্যুৎচালিত পানি সরবরাহ ব্যবস্থার মতো উদ্যোগ গ্রহণ জরুরি। তিনি জানান, স্থানীয়দের দাবিগুলো সংশ্লিষ্ট দপ্তরে তুলে ধরা হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তালতলীতে এসএসসি কেন্দ্রে ভুল প্রশ্নপত্র বিতরণের অভিযোগ!!

তালতলীতে এসএসসি কেন্দ্রে ভুল প্রশ্নপত্র বিতরণের অভিযোগ!!

ad300