ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

বরগুনার পর্যটন শিল্পকে বিকশিত করার দাবি জানান ঢাকাস্থ বরগুনা জেলা সাংবাদিক সমিতি

  • প্রকাশের সময় : Mar 15, 2026 ইং
বরগুনার পর্যটন শিল্পকে বিকশিত করার দাবি জানান ঢাকাস্থ বরগুনা জেলা সাংবাদিক সমিতি ছবির ক্যাপশন: বরগুনার পর্যটন শিল্পকে বিকশিত করার দাবি : ঢাকাস্থ বরগুনা জেলা সাংবাদিক সমিতির
ad728
নিজস্ব প্রতিবেদক: পর্যটন, নদী ও বনাঞ্চল সমৃদ্ধ জনপদ বরগুনা জেলার পর্যটন শিল্পকে বিকশিত করতে সরকারের কাছে দাবি জানিয়েছে ঢাকাস্থ বরগুনা জেলা সাংবাদিক সমিতি।

গত শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারের হোটেল লা ভিঞ্চিতে সংগঠনটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তারা জেলার সড়ক যোগাযোগ, শিক্ষা, পর্যটন, নদী, বনাঞ্চল ও মৎস্য খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে জেলার সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখতে নবনির্বাচিত সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের কাছে বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক তৌফিক মাহমুদের সঞ্চালনায় এবং সভাপতি আব্দুল খালেক লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তারিকুল ইসলাম মাসুম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও বরগুনার কৃতি সন্তান আমানুল্লাহ আমান, বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুব সৈকত, জেলা ও দায়রা জজ মো. জাকারিয়া, সংগঠনের উপদেষ্টা বাছেত আকন, দৈনিক শেষকথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ ইউনুস সোহাগ, রেলওয়ে নিউজের সম্পাদক মেহেদী হাসান এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনা প্রবীণ হিতৈষী সংঘের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বরগুনা প্রবীণ হিতৈষী সংঘের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ad300