ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

তালতলীতে অস্তিত্ব সংকটে ৭১ খাল: সেচ সংকটে বিপাকে কৃষকেরা

  • প্রকাশের সময় : Apr 6, 2026 ইং
তালতলীতে অস্তিত্ব সংকটে ৭১ খাল: সেচ সংকটে বিপাকে কৃষকেরা ছবির ক্যাপশন: তালতলীতে অস্তিত্ব সংকটে ৭১ খাল:
ad728

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার কৃষি ব্যবস্থাপনার জন্য গুরুত্বপূর্ণ ৭১টি প্রবাহিত খাল বর্তমানে অস্তিত্ব সংকটে পড়েছে। দখল, দূষণ এবং পলি জমে ভরাট হয়ে যাওয়ায় শুষ্ক মৌসুমে দেখা দিচ্ছে তীব্র সেচ সংকট এবং বর্ষা মৌসুমে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। ফলে অনেক কৃষিজমি অনাবাদি হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পায়রা নদী, অন্ধারমানিক নদী ও বঙ্গোপসাগরের স্রোতের প্রভাবে সৃষ্টি হয়েছিল শতাধিক শাখা খাল। একসময় এসব খালে শীত মৌসুমের জন্য মিঠা পানি সংরক্ষণ করা হতো এবং বর্ষা মৌসুমে দ্রুত পানি নিষ্কাশনের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন করা যেত।

কৃষকদের অভিযোগ, গত দুই দশকে উপজেলার অন্তত ৭১টি খাল বিভিন্নভাবে দখল হয়ে গেছে। কোথাও প্রভাবশালীরা পাকা স্থাপনা নির্মাণ করেছেন, আবার কোথাও পলি জমে খাল ভরাট হয়ে সমতল জমিতে পরিণত হয়েছে। ফলে শুষ্ক মৌসুমে পানির অভাবে বোরো ধান বা রবি শস্য আবাদ করা যাচ্ছে না। অন্যদিকে বর্ষা মৌসুমে পানি নামার পথ না থাকায় সৃষ্টি হচ্ছে কৃত্রিম জলাবদ্ধতা, যার ফলে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে।

তালতলীর কৃষক মহারাজ মিয়া, হাসান মল্লিক ও ইসমাইল মৃধা বলেন, আগে এসব খাল দিয়ে শীতকালে বোরো ধান ও তরমুজ চাষ করা হতো। এখন খাল থাকলেও পানির অস্তিত্ব নেই। চারদিকে মাটি আর ঘাসে ভরে গেছে। পানির অভাবে অনেক জমি অনাবাদি পড়ে থাকে। আবার বর্ষা এলে সামান্য বৃষ্টিতেই জমি তলিয়ে যায়। প্রভাবশালীরা খালের মুখ দখল করে পাকা ঘর তুলেছে, ফলে পানি নামার পথ বন্ধ হয়ে গেছে। দ্রুত খালগুলো পুনঃখননের দাবি জানান তারা।

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, খননযোগ্য খালগুলোর তালিকা প্রস্তুত করা হয়েছে। খুব শিগগিরই এসব খাল দখলমুক্ত করে পুনঃখননের উদ্যোগ নেওয়া হবে। এতে কৃষিজমিতে আবারও সেচ সুবিধা ফিরে আসবে এবং কৃষকদের মুখে হাসি ফুটবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বহুল প্রতীক্ষিত আমতলীর-গুলিশাখালী সেতুর অ্যাপ্রোচ সড়ক নির্ম

বহুল প্রতীক্ষিত আমতলীর-গুলিশাখালী সেতুর অ্যাপ্রোচ সড়ক নির্ম

ad300