বরগুনা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের পূর্ব ধূপতি গ্রামে ইয়াবা সেবনের অভিযোগে রেদোয়ান আকন নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জানা গেছে, গতকাল বিকেলে পূর্ব ধূপতি গ্রামের কবির শেখের বাড়ির পাশে একটি ফাঁকা জায়গায় ইয়াবা সেবনকালে তাকে আটক করা হয়। রেদোয়ান সদর উপজেলার লাকুরতলা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম ফারুক আকন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ৬ দিনের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বরগুনায় ইয়াবা সেবনের অভিযোগে এক যুবক আটক!
- প্রকাশের সময় : Sep 29, 2026 ইং
ছবির ক্যাপশন: বরগুনায় ইয়াবা সেবনের অভিযোগে এক যুবক আটক!
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News