ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

তালতলীর সোনাকাটা ইউনিয়নে কমিউনিটি ভিত্তিক দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা চূড়ান্ত

  • প্রকাশের সময় : Mar 14, 2026 ইং
তালতলীর সোনাকাটা ইউনিয়নে কমিউনিটি ভিত্তিক দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা চূড়ান্ত ছবির ক্যাপশন: তালতলীর সোনাকাটা ইউনিয়নে কমিউনিটি ভিত্তিক দুর্যোগ প্রস্তুতি
ad728
নিজস্ব প্রতিবেদক, তালতলী (বরগুনা): বরগুনার তালতলী উপজেলার বঙ্গোপসাগর ও পায়রা নদীর মোহনায় অবস্থিত ৭নং সোনাকাটা ইউনিয়নে ‘কমিউনিটি ভিত্তিক দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা’র চূড়ান্ত ভ্যালিডেশন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ ২০২৬) সোনাকাটা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

উপকূলীয় প্রান্তিক জেলে ও সাধারণ মানুষের দুর্যোগ ঝুঁকি হ্রাসের লক্ষ্যে ‘ফিশারফোক ইন্টিগ্রেশন ফর সাসটেইনেবল হ্যাবিট্যাট এন্ড ন্যাচারাল ইকোসিস্টেম ট্রান্সফরমেশন (ফিশনেট)’ প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। প্রকল্পটি সোনাকাটা ইউনিয়নে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে কমিউনিটি বেজড ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিবিডিপি) এবং এতে সহযোগিতা দিচ্ছে ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট-এর ওশান গ্রান্টস প্রোগ্রাম।

সিপিপি ইউনিয়ন ডেপুটি টিম লিডার মো. সোহরাপ ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরাজী মো. ইউনুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ, ইউপি সদস্যবৃন্দ, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (ইউডিএমসি) সদস্য, সিপিপি স্বেচ্ছাসেবক, স্থানীয় মৎস্যজীবী প্রতিনিধি এবং সিবিডিপির ফিল্ড ফ্যাসিলিটেটর মো. ইমরান ও বিথী আক্তার।

সভায় তৃণমূল জেলে ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণে তৈরি করা খসড়া দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনাটি উপস্থাপন করেন ফিশনেট প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার রিয়াজুল ইসলাম। উপস্থাপনায় তিনি জানান, অংশগ্রহণমূলক গ্রামীণ সমীক্ষা পদ্ধতির মাধ্যমে এলাকার প্রধান দুর্যোগ যেমন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বজ্রপাত ও নদীভাঙন চিহ্নিত করে একটি সমন্বিত কমিউনিটি অ্যাকশন প্ল্যান তৈরি করা হয়েছে। এর লক্ষ্য দুর্যোগকালীন মৃত্যুহার কমানো এবং জেলে সম্প্রদায়ের ট্রলার ও জালের মতো মূল্যবান সম্পদ রক্ষা করে তাদের অর্থনৈতিক ক্ষতি কমিয়ে আনা।

তিনি আরও জানান, ভ্যালিডেশন সভায় চূড়ান্ত অনুমোদনের পর জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এলাকার গুরুত্বপূর্ণ স্থানে নির্দেশনামূলক বিলবোর্ড স্থাপন করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান ফরাজী মো. ইউনুস বলেন, “আমাদের ইউনিয়নটি দুর্যোগের অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থিত। সঠিক প্রস্তুতির অভাবে প্রতি বছর জেলেদের জানমালের ক্ষতি হয়। সিবিডিপি ও ফিশনেট প্রকল্পের এই বাস্তবসম্মত পরিকল্পনা দুর্যোগ মোকাবিলায় আমাদের কার্যকর পথনির্দেশনা দেবে।”

সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ বলেন, “বাইরের সহায়তার অপেক্ষায় না থেকে স্থানীয় জ্ঞান ও সম্পদ ব্যবহার করে কমিউনিটির নিজস্ব সক্ষমতা বাড়ানোই আমাদের মূল লক্ষ্য। এই পরিকল্পনা প্রান্তিক জেলে সম্প্রদায়ের জীবন ও জীবিকা রক্ষায় একটি কার্যকর রক্ষাকবচ হিসেবে কাজ করবে।”

উন্মুক্ত আলোচনায় ইউডিএমসি সদস্য, সিপিপি স্বেচ্ছাসেবক ও মৎস্যজীবী প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন। আলোচনা শেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে জেলে সম্প্রদায়ের নিরাপত্তা, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা এবং আগাম সতর্কবার্তা প্রচারের বিষয়গুলো অন্তর্ভুক্ত করে ‘কমিউনিটি ভিত্তিক দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা’র চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় নিখোঁজের ২দিন পর বস্তাবন্দী যুবকের অর্ধগলিত মরদেহ উদ

বরগুনায় নিখোঁজের ২দিন পর বস্তাবন্দী যুবকের অর্ধগলিত মরদেহ উদ

ad300