ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

তালতলীর কড়ইবাড়িয়া বাজারে জমি দখলের দায়ে কারাদণ্ড: অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ

  • প্রকাশের সময় : Jun 30, 2026 ইং
তালতলীর কড়ইবাড়িয়া বাজারে জমি দখলের দায়ে কারাদণ্ড: অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ ছবির ক্যাপশন: তালতলীর কড়ইবাড়িয়া বাজারে জমি দখলের দায়ে কারাদণ্ড: অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ
ad728
তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া বাজারে অবৈধভাবে জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগে মো. মোস্তফা জোমাদ্দার নামে এক ব্যক্তিকে ৩০ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে বিরোধপূর্ণ জমির ওপর নির্মিত অবৈধ স্থাপনা দ্রুত অপসারণ করে প্রকৃত মালিককে জমির দখল বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত সোমবার (২৯ জুন) বিকেলে আমতলী উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইফতি হাসান ইমরান ঘটনাস্থলে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) শেষে এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, তালতলী উপজেলার উত্তর ঝাড়াখালী গ্রামের বাসিন্দা মোসা. খাদিজা বেগমের কড়ইবাড়িয়া বাজারে অবস্থিত দোকানসংলগ্ন জমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগে চলতি বছরের ২৬ জানুয়ারি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর আওতায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সি.আর. মামলা নং-১০৩/২০২৬) একটি মামলা দায়ের করা হয়।
মামলায় অভিযোগকারী তার জমি উদ্ধার এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানান। অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত ঘটনাস্থলেই সংক্ষিপ্ত বিচার করার সিদ্ধান্ত গ্রহণ করেন। সোমবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট পর্যন্ত বিচারক ইফতি হাসান ইমরান বিরোধপূর্ণ জমিতে উপস্থিত থেকে উভয় পক্ষের মৌখিক ও দালিলিক সাক্ষ্য গ্রহণ করেন। এ সময় জমি পরিমাপ, সংশ্লিষ্ট নথিপত্র যাচাই-বাছাই এবং ঘটনাস্থল পরিদর্শন শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাৎক্ষণিকভাবে রায় ঘোষণা করেন।

রায়ে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৭ ধারায় মামলার এক নম্বর আসামি মো. মোস্তফা জোমাদ্দারকে ৩০ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি একই আইনের ২০ ধারা এবং ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ৫২২ ধারা অনুযায়ী বিরোধপূর্ণ জমির ওপর নির্মিত অবৈধ স্থাপনা অপসারণের দায়িত্ব তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দেওয়া হয়। একই সঙ্গে অভিযোগকারী মোসা. খাদিজা বেগমকে বেদখল হওয়া জমির দখল বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন আদালত। আদালতের বেঞ্চ সহকারী মো. আবু বকর সিদ্দিক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, আদালতের দ্রুত ও সরেজমিনে বিচার কার্যক্রমের মাধ্যমে দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধের তাৎক্ষণিক নিষ্পত্তি হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, এ ধরনের উদ্যোগ ভূমি দখলের বিরুদ্ধে কার্যকর বার্তা দেবে এবং সাধারণ মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতিমন্ত্রী মীর সাহেআলমকে সঙ্গে নিয়ে শহীদ জিয়ার মাজারে বরগু

প্রতিমন্ত্রী মীর সাহেআলমকে সঙ্গে নিয়ে শহীদ জিয়ার মাজারে বরগু

ad300