‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমতলীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধবিরোধী কমিউনিটি পুলিশিং সভা বামনায় পৃথক অভিযান: ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৭ বরগুনায় ছয় দিনে ৫২৯ অভিযান: ২১৩ কিশোর-কিশোরী আটক, ২৬ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে রাজস্ব বাজেটের অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বামনা থেকে বিদায় নিলেন মানবিক ইউএনও মোসাঃ নিকহাত আরা বরগুনার সাবেক এমপি শম্ভু ও সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দ পাথরঘাটায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি বেতাগী হাইস্কুলে ফাঁকি দেওয়ার চেষ্টা: রাস্তায় স্কুল ব্যাগ, দুর্ঘটনার শঙ্কা আমতলীতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত পাথরঘাটায় ট্রলার ধোয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেলের মৃত্যু বামনার ডৌয়াতলায় ভাড়া বাসা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার! বেতাগীতে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আমতলীতে ইয়াবা বিক্রি ও পৃষ্ঠপোষকতার অভিযোগে চম্পা বেগমসহ গ্রেপ্তার ৪ বরগুনা শিক্ষা প্রকৌশল অফিসের ঠিকাদারি কাজ বণ্টনে জিয়া সিন্ডিকেট! সবুজ পাথরঘাটা গড়তে জেলা প্রশাসকের চারা বিতরণ, ফুটবল টুর্নামেন্ট ও স্বাস্থ্যসামগ্রী প্রদান পাথরঘাটায় জেলা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় নতুন দিগন্ত: বরগুনায় ৪০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার! বামনায় কিশোর গ্যাংবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযান, এক দিনে গ্রেপ্তার ২৫ জন বিলেতে বাংলা ভাষা বিস্তারে এম এ রহিমের অবদান, একুশে পদকের প্রত্যাশা

আমতলীতে ৩০পিস ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশের সময় : Jul 28, 2026 ইং
আমতলীতে ৩০পিস ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ছবির ক্যাপশন: আমতলীতে ৩০পিস ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
ad728
আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী পৌরসভার লঞ্চঘাট রোড এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ ২৮ হাজার ৬৬০ টাকাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে এসআই মো. শওকত হোসেনের নেতৃত্বে আমতলী পৌরসভার লঞ্চঘাট রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় লঞ্চঘাট রোডের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোসা. লাইজু বেগম (৪৫)কে হাতেনাতে আটক করা হয়। গ্রেফতারকৃত লাইজু বেগমের কাছ থেকে ৩০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ২৮ হাজার ৬৬০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় তার বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২৫ আগস্ট ২০২৬ রোজ মঙ্গলবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা

২৫ আগস্ট ২০২৬ রোজ মঙ্গলবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা

ad300