বামনা প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়ন পরিষদ ভবনের এজলাসে সরকারি চেয়ার-টেবিল ব্যবহার করে নৈশভোজের আয়োজনের অভিযোগ উঠেছে ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয়দের দাবি, নৈশভোজে ডৌয়াতলা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাঈম, বামনা উপজেলা যুবলীগের সহ-সাধারণ সম্পাদক মঈন খানসহ কয়েকজন উপস্থিত ছিলেন। এ ঘটনার ছবি ও তথ্য ছড়িয়ে পড়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা সরকারি কার্যালয়ে এ ধরনের আয়োজনের সমালোচনা করে প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিষয়টি প্রশাসনের নজরে আনা হয়েছে এবং ইউনিয়ন পরিষদ কার্যালয়ের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
বামনায় ইউপি ভবনে ছাত্রলীগ- যুবলীগের নৈশভোজ: সমালোচনার ঝড়
- প্রকাশের সময় : Oct 6, 2026 ইং
ছবির ক্যাপশন: বামনায় ইউপি ভবনে ছাত্রলীগ- যুবলীগের নৈশভোজ: সমালোচনার ঝড়
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News