ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

বরগুনায় প্রতিবন্ধী সদস্যের হাতে বিনামূল্যে গার্ডেন ট্রিলার তুলে দিল ব্র্যাক

  • প্রকাশের সময় : Aug 31, 2026 ইং
বরগুনায় প্রতিবন্ধী সদস্যের হাতে বিনামূল্যে গার্ডেন ট্রিলার তুলে দিল ব্র্যাক ছবির ক্যাপশন: বরগুনায় প্রতিবন্ধী সদস্যের হাতে বিনামূল্যে গার্ডেন ট্রিলার তুলে দিল ব্র্যাক
ad728

অলিউল্লাহ্ ইমরান, বরগুনাঃ কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং প্রান্তিক ও অসচ্ছল কৃষকদের স্বাবলম্বী করতে বরগুনায় দুইটি গার্ডেন ট্রিলার বিতরণ করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের দাবি কর্মসূচি। এর মধ্যে একটি গার্ডেন ট্রিলার প্রতিবন্ধী সদস্য সাপলা বেগমের হাতে তুলে দেওয়া হয়। গত রোববার (৩০ আগস্ট ২০২৬) বরগুনা সদর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে এসব গার্ডেন ট্রিলার বিতরণ করা হয়। কৃষিকাজে যান্ত্রিকীকরণের মাধ্যমে শ্রম ও সময় কমানোর পাশাপাশি সদস্যদের কর্মসংস্থান ও আয় বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরগুনার উপপরিচালক এস এম বদরুল আলম। এছাড়া ব্র্যাক বরগুনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি ও প্রগতি) মাহমুদুল হাসান, রোকনুজ্জামান, উত্তম কুমার, জেলা সমন্বয়কারী মো. তুহিন আলম, এলাকা ব্যবস্থাপক মো. রুবেল বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গার্ডেন ট্রিলার পেয়ে সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, যন্ত্রটি কৃষিকাজে সময় ও শ্রম কমানোর পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ তৈরি করবে। ব্র্যাকের কর্মকর্তারা জানান, কৃষিকে আরও আধুনিক, উৎপাদনশীল ও লাভজনক করতে প্রান্তিক কৃষকদের জন্য এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম বদরুল আলম বলেন, কৃষির উৎপাদনশীলতা বাড়াতে এবং কৃষকদের সময় ও শ্রম সাশ্রয় করতে কৃষি যান্ত্রিকীকরণের বিকল্প নেই। বিশেষ করে প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীকে আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করলে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ব্র্যাকের এ উদ্যোগ কৃষকদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনার খাজুরতলা আশ্রয়ণে মাদক ও পারিবারিক কলহে ঝরল ১টি তাজা

বরগুনার খাজুরতলা আশ্রয়ণে মাদক ও পারিবারিক কলহে ঝরল ১টি তাজা

ad300