‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : Oct 5, 2026 ইং
বরগুনায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছবির ক্যাপশন: বরগুনায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
ad728

বরগুনা প্রতিনিধি: “শিক্ষকের মর্যাদা, শিক্ষার মানোন্নয়ন”—এই প্রত্যয়কে সামনে রেখে বরগুনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে বরগুনা জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। পরে সুবর্ণজয়ন্তী হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) অনিমেষ বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার শিরিন আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, একজন শিক্ষক শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না; শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা, মূল্যবোধ, শৃঙ্খলা ও মানবিকতার শিক্ষা দিয়ে ভবিষ্যতের নাগরিক হিসেবে গড়ে তোলেন। একটি দেশ ও সমাজের ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকদের ভূমিকা তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা আরও বলেন, শিক্ষার মানোন্নয়নে শুধু অবকাঠামোগত উন্নয়ন যথেষ্ট নয়। দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক তৈরি, তাদের পেশাগত মর্যাদা, কর্মপরিবেশ, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এবং নিয়মিত প্রশিক্ষণ নিশ্চিত করা জরুরি। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদের আধুনিক শিক্ষাপদ্ধতি ও নতুন প্রযুক্তির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করা হয়। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি, আলোচনা সভা, শিক্ষক সম্মাননাসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে। এসব কর্মসূচির মাধ্যমে শিক্ষকদের অবদান ও মর্যাদার প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে।

বক্তারা বলেন, বিশ্ব শিক্ষক দিবস শুধু আনুষ্ঠানিকতা নয়; এটি শিক্ষকদের অবদান ও অধিকারকে নতুন করে স্মরণ করার দিন। জ্ঞানভিত্তিক, মানবিক ও উন্নত সমাজ গঠনে শিক্ষকদের যথাযথ মর্যাদা ও অধিকার নিশ্চিত করার আহ্বান জানান তারা।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
স্বাস্থ্যসেবায় বরগুনার জেলা প্রশাসকের মন্ত্রিসভায় পেশ করা

স্বাস্থ্যসেবায় বরগুনার জেলা প্রশাসকের মন্ত্রিসভায় পেশ করা

ad300