নিজস্ব প্রতিবেদক, বরগুনা: জিপিএমএস কর্মপরিকল্পনার আওতায় বরগুনায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২ নভেম্বর) বিকেলে বরগুনা সদর উপজেলার ১ নম্বর বদরখালী এলাকায় নাজমুল আলমের বাড়িতে জেলা তথ্য অফিস, বরগুনার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের গুরুত্ব, বৃক্ষরোপণ, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ, মাদক, হাম ও ডেঙ্গু প্রতিরোধ, গুজব ও অপতথ্য রোধসহ সামাজিক অবক্ষয় প্রতিরোধে সচেতনতা সৃষ্টির বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা গুজব ও অপতথ্য প্রচার থেকে বিরত থাকা এবং যেকোনো তথ্য সরকারি ও নির্ভরযোগ্য উৎস থেকে যাচাই করার আহ্বান জানান। পাশাপাশি বাল্যবিবাহ, যৌতুক ও মাদক প্রতিরোধে পরিবার ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, নারী প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানটি পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিল জেলা তথ্য অফিস, বরগুনা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
বরগুনায় বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ
- প্রকাশের সময় : Nov 3, 2026 ইং
ছবির ক্যাপশন: বরগুনায় বাল্যবিবাহ, যৌতুক ও মাদক প্রতিরোধে জেলা তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News