বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সাংগঠনিক দক্ষতা উন্নয়ন ও কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বরগুনা জেলার ছয় উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের নিয়ে দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি-২০২৬-২৭ অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (২৫ নভেম্বর ২০২৬) সকাল ১০টার দিকে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বরগুনা জেলার ছয় উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মসূচিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালীর উপপরিচালকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ প্রশিক্ষণে দুর্নীতি প্রতিরোধে কমিটির সদস্যদের ভূমিকা, দায়িত্ব পালন, জনসচেতনতা সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী কার্যক্রম জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কমিটির সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তৃণমূল পর্যায়ে দুর্নীতিবিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
দৈনিক শেষকথা Seshkatha News